শনিবার, ১৪ মার্চ ২০২৬
শনিবার, ১৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
জাতীয়

যে কারণে রাজধানীতে লোডশেডিং

বিদ্যুতের সঞ্চালন লাইনে ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট বন্ধ হয়েছে গেছে। এতে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ায় রাজধানীতে লোডশেডিং হচ্ছে।

শুক্রবার দুপুর থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় লোডশেডিং ঘটে। জুমার নামাজের পরপরই অন্তত আধা ঘণ্টার বেশি রাজধানীর কারওয়ান বাজার, বনশ্রী এলাকায় বিদ্যুতের লোডশেডিং হয়।

রাজধানী ঢাকার একাংশে বিদ্যুৎ সরবরাহে নিয়োজিত বিতরণ কম্পানি ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) শীর্ষ এক কর্মকর্তা জানান, আশুগঞ্জে বিদ্যুতের দুটি ইউনিট সমস্যা হওয়ায় বিপিডিবি থেকে ডিপিডিসিকে লোড কিছুটা কমাতে বলা হয়। যে কারণে অনেক জায়গায় সাময়িক সময় বিদ্যুতের কিছুটা ত্রুটি হতে পারে।

বিদ্যুৎ বিতরণ কোম্পানির দেওয়া তথ্য মতে, শুক্রবার দুপুর ২টার দিকে আশুগঞ্জ-ভুলতা জাতীয় গ্রিড লাইনে হঠাৎ করে ত্রুটি দেখা দেওয়ায় লাইনটি বন্ধ হয়ে যায়। এতে বিদ্যুতের লোড কমানোর জন্য তাৎক্ষণিকভাবে আশুগঞ্জ ৪০০ মেগাওয়াট ইস্ট এবং আশুগঞ্জ ৪৫০ মেগাওয়াট নর্থ বিদ্যুৎকেন্দ্র দুটি বন্ধ করে দেয়া হয়।

তবে ত্রুটির সারানোর কাজ চলছে। সঞ্চালন লাইন মেরামতের কাজ শেষ হলে বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি শুরু হবে বলেও জানান কর্মকর্তারা।

এই সম্পর্কিত আরো