শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
জাতীয়

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম মুক্তিযোদ্ধা বেগম খালেদা জিয়া

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেছেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম মুক্তিযোদ্ধা আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী খালেদা জিয়া। তিনি বাংলাদেশকে বারবারই গণতন্ত্রের পথে নিয়ে এসেছেন, আন্দোলন-সংগ্রাম করে তার রাজনৈতিক জীবনের সবটুকুই গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন। দেশ গড়ার জন্য আন্দোলন করেছেন।

শুক্রবার বিকেলে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত শেষে এটুকুই বলতে চাই, উনাদের কর্মী হিসেবে যে আস্থা ও বিশ্বাস আমাদের প্রধানমন্ত্রী আমাদের ওপরে রেখেছেন, আমরা যেন আমাদের ত্যাগ-তিতিক্ষা, ন্যায়-নিষ্ঠা দিয়ে সেই মাননীয় প্রধানমন্ত্রীর আস্থার প্রতিফলন ঘটাতে পারি।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী যে গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশের যাত্রা শুরু করেছেন, সেই যাত্রায় আমরা যেন সহযাত্রী হিসেবে সুন্দরভাবে আমাদের মন্ত্রণালয়গুলো পরিচালনা করতে পারি।’

ভুয়া মুক্তিযোদ্ধার বিষয়ে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের যে চ্যালেঞ্জগুলো আছে, অনেক ভুয়া মুক্তিযোদ্ধা অন্তর্ভুক্ত হয়েছে ফ্যাসিবাদের ১৮ বছরে, সেই বিষয়গুলোকে আমরা নিশ্চয়ই অ্যাড্রেস করব। রাজাকারের তালিকাতে অনেক সত্যিকারে মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হয়েছে। এই বিষয়টাও আমরা অ্যাড্রেস করব।’

তিনি আরো বলেন, ‘কেবলই দায়িত্ব পেয়েছি। মন্ত্রণালয়ে বসব। সবার সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটা একটা করে কাজ করব নিষ্ঠার সঙ্গে। সেই কাজের জন্যে আপনাদের সবার কাছে সহযোগিতা কামনা করছি।’

এই সম্পর্কিত আরো