শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জৈন্তাপুরে বিজিবি–র‍্যাব যৌথ অভিযানে বিপুল বিস্ফোরক উদ্ধার সিলেট জেলার ‘শ্রেষ্ঠ ওসি’ কোম্পানীগঞ্জের শফিকুল ইসলাম আহমদিয়া দাখিলের দুই শিক্ষার্থী ট্যালেন্টপুল বৃত্তি অর্জন সুপারি করিডর মোকামপুঞ্জি, সীমান্তে রক্তাক্ত বাংলাদেশি সিসিক নির্বাচনে মেয়র পদে জনমত জরিপে এগিয়ে অ্যাডভোকেট জামান খালও রক্ষা পাচ্ছে না - গোলাপগঞ্জে আ.লীগ নেতা হেলালের দাপটে উজাড় হচ্ছে ফসলি জমি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বাসভবন ‘বোমা মেরে উড়িয়ে’ দেওয়ার হুমকি মালয়েশিয়ায় সিলেট ডিভিশনাল এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কুলাউড়া শহরকে যানজটমুক্ত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: এমপি শওকতুল ইসলাম ডিগ্রি কলেজের ছাত্রী হোস্টেল থেকে বালতি ভর্তি কনডম উদ্ধার
advertisement
জাতীয়

পৌরসভায় রাজনৈতিক প্রশাসক নিয়োগের পরিকল্পনা নেই: স্থানীয় সরকার মন্ত্রী

বিএনপির মহাসচিব এবং বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পৌরসভায় রাজনৈতিক প্রশাসক নিয়োগের কোনো পরিকল্পনা এখনও সরকারের নেই।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ কথা বলেন।

সম্প্রতি সিটি করপোরেশনগুলোয় রাজনৈতিক প্রশাসক নিয়োগে সরকারের সিদ্ধান্ত নিয়ে আলোচনা–সমালোচনা তৈরি হয়েছে। ১২টি সিটি করপোরেশনের মধ্যে আদালতের আদেশে চট্টগ্রাম সিটি করপোরেশনে একজন নির্বাচিত মেয়র দায়িত্ব পালন করছেন।

বাকি ১১টিতে রাজনৈতিক প্রশাসক নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। ইতিমধ্যে ঢাকা উত্তর, দক্ষিণসহ ছয়টি সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সিটি করপোরেশনসহ বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচিত প্রতিনিধিদের অপসারণ করা হয়। এ ছাড়া অনেক জনপ্রতিনিধি পালিয়ে যান।

এর ফলে প্রসাশনে শূন্যতা তৈরি হওয়ায় ধারাবাহিকতা বজায় রাখতে সরকারি কর্মকর্তাদের সিটি করপোরেশনগুলোয় প্রশাসক হিসেবে অস্থায়ীভাবে দায়িত্ব দেওয়া হয়েছিল। এই সিদ্ধান্ত এসেছিল বিশেষ পরিস্থিতিতে; কিন্তু সেই সাময়িক ব্যবস্থা দীর্ঘায়িত হওয়ায় নাগরিক সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এই সম্পর্কিত আরো

জৈন্তাপুরে বিজিবি–র‍্যাব যৌথ অভিযানে বিপুল বিস্ফোরক উদ্ধার

সিলেট জেলার ‘শ্রেষ্ঠ ওসি’ কোম্পানীগঞ্জের শফিকুল ইসলাম

আহমদিয়া দাখিলের দুই শিক্ষার্থী ট্যালেন্টপুল বৃত্তি অর্জন

সুপারি করিডর মোকামপুঞ্জি, সীমান্তে রক্তাক্ত বাংলাদেশি

সিসিক নির্বাচনে মেয়র পদে জনমত জরিপে এগিয়ে অ্যাডভোকেট জামান

খালও রক্ষা পাচ্ছে না গোলাপগঞ্জে আ.লীগ নেতা হেলালের দাপটে উজাড় হচ্ছে ফসলি জমি

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বাসভবন ‘বোমা মেরে উড়িয়ে’ দেওয়ার হুমকি

মালয়েশিয়ায় সিলেট ডিভিশনাল এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুলাউড়া শহরকে যানজটমুক্ত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: এমপি শওকতুল ইসলাম

ডিগ্রি কলেজের ছাত্রী হোস্টেল থেকে বালতি ভর্তি কনডম উদ্ধার