বুধবার, ১১ মার্চ ২০২৬
বুধবার, ১১ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেটে ৯ দিন ধরে গৃহবধূ নিখোঁজ বিয়ানীবাজারে স্পর্শ সোস্যাল মিডিয়ার উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ছাতকে মসজিদের তহবিল লুটের ঘটনায় হত্যাকাণ্ড: দ্রুত বিচার ও গ্রেফতারের দাবি সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের ইফতার মাহফিল অনুষ্ঠিত কুয়ালালামপুরে প্রবাসী সংস্থার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল জামালগঞ্জে হিউম্যান ওয়েলফেয়ার ট্রাস্টের ফুড প্যাক বিতরণ তাহিরপুরে অবৈধ ড্রেজার বন্ধে অভিযানে হামলা, ম্যাজিস্ট্রেটের সামনেই কর্মচারী আহত ফ্যামিলি কার্ড প্রদানের লক্ষ্য পারিবারিক ভিত্তিকে আরও শক্তিশালী করা: বাণিজ্যমন্ত্রী পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহার, তবে ডিপো থেকে তেল তুলবেন না ব্যবসায়ীরা সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য : প্রধানমন্ত্রী
advertisement
জাতীয়

স্পেনের ট্রেন দুর্ঘটনায় প্রধান উপদেষ্টার শোক প্রকাশ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্পেনের কর্ডোবা শহরের নিকটবর্তী আদামুজে দ্রুতগতির ট্রেনের ভয়াবহ দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এ বার্তা প্রকাশ করেছে।

একই সঙ্গে প্রধান উপদেষ্টা স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সানচেজ পেরেজ-কাস্তেজনের প্রতি সমবেদনাও জানিয়েছেন।

প্রধান উপদেষ্টা স্পেনের প্রেসিডেন্টকে পাঠানো এক শোকবার্তায় লিখেছেন, ‘সোমবার সন্ধ্যায় দক্ষিণ স্পেনের কর্ডোবা শহরের কাছে আদামুজে সংঘটিত দ্রুতগতির ট্রেনের ভয়াবহ দুর্ঘটনায় আমি গভীর শোক ও ভারাক্রান্ত হৃদয়ে বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে আপনাকে এবং আপনার মাধ্যমে দুর্ঘটনায় নিহতদের পরিবার ও ভুক্তভোগীদের প্রতি গভীর সমবেদনা ও সমানুভূতি জানাচ্ছি।’

অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ‘মূল্যবান প্রাণহানি এবং বহু মানুষ আহতের মর্মান্তিক এই দুর্ঘটনার সংবাদ আমাদের গভীরভাবে মর্মাহত করেছে। এই ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং শোকাবহ সময়ে স্পেনের জনগণের প্রতি আমাদের সমবেদনা ও প্রার্থনা রইল। ‘আমরা এই ভয়াবহ দুর্ঘটনায় আহত সবার দ্রুত ও সম্পূর্ণ আরোগ্যের জন্যও প্রার্থনা করছি।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘সৃষ্টিকর্তা যেন নিহতদের আত্মার শান্তি দেন এবং তাদের পরিবারের সদস্যদের অপূরণীয় ক্ষতি সহ্য করার সাহস ও শক্তি দান করেন।’

উল্লেখ্য, গত রোববার রাতে মালাগা থেকে মাদ্রিদগামী ‘ইরিও’ কোম্পানির একটি হাইস্পিড ট্রেন লাইনচ্যুত হয়ে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রেনের সঙ্গে সংঘর্ষে পড়ে। এতে উভয় ট্রেনই লাইনচ্যুত হয়। দুপুর ২ টায় শেষ পাওয়া খবর অনুযায়ী, স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আদামুজে ভয়াবহ এ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। দেশজুড়ে মঙ্গলবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। এটি ২০১৩ সালের পর স্পেনের সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। ওই বছর সান্তিয়াগো দে কমপোস্তেলার কাছে এক দুর্ঘটনায় ৮০ জন নিহত হয়।

এই সম্পর্কিত আরো

সিলেটে ৯ দিন ধরে গৃহবধূ নিখোঁজ

বিয়ানীবাজারে স্পর্শ সোস্যাল মিডিয়ার উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ

ছাতকে মসজিদের তহবিল লুটের ঘটনায় হত্যাকাণ্ড: দ্রুত বিচার ও গ্রেফতারের দাবি

সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুয়ালালামপুরে প্রবাসী সংস্থার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

জামালগঞ্জে হিউম্যান ওয়েলফেয়ার ট্রাস্টের ফুড প্যাক বিতরণ

তাহিরপুরে অবৈধ ড্রেজার বন্ধে অভিযানে হামলা, ম্যাজিস্ট্রেটের সামনেই কর্মচারী আহত

ফ্যামিলি কার্ড প্রদানের লক্ষ্য পারিবারিক ভিত্তিকে আরও শক্তিশালী করা: বাণিজ্যমন্ত্রী

পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহার, তবে ডিপো থেকে তেল তুলবেন না ব্যবসায়ীরা

সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য : প্রধানমন্ত্রী