রবিবার, ১৫ মার্চ ২০২৬
রবিবার, ১৫ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সংসদের বিশেষ কমিটিতে পাঠানো হলো অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ সংসদে হাসনাত আব্দুল্লাহর প্রশ্নে যা বললেন শিক্ষামন্ত্রী কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন পহেলা বৈশাখ একই ছাতার আওতায় আনা হবে সামাজিক নিরাপত্তা বেষ্টনী: প্রতিমন্ত্রী গণভোটের রায় বাস্তবায়ন করতে হলে সংবিধান সংশোধন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হেডফোন নিয়ে লুটপাটের অভিযোগ শাহজাহান চৌধুরীর সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না: স্পিকার শান্তিগঞ্জ প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন শান্তিগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি গোয়াইনঘাটে কিশোর সুমনকে জবাইকে করে হত্যা, দুই ভাই কারাগারে
advertisement
জাতীয়

ছাগলকাণ্ডের মতিউরের স্ত্রী কারাগারে, রিমান্ড শুনানি ১৯ জানুয়ারি

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করায় দুদকের মামলায় ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমানের প্রথম স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজকে কারাগারে পাঠিয়েছেন আদালত।


বুধবার (১৫ জানুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুদক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম এ তথ্য নিশ্চিত করেন।


এদিন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. ইসমাঈল তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এরপর বিচারক কানিজকে কারাগারে পাঠানোর আদেশ দেন, একইসঙ্গে রিমান্ড শুনানির জন্য ১৯ জানুয়ারি দিন ধার্য করেন।


রিমান্ডের আবেদনে বলা হয়, আসামি একজন সরকারি কর্মচারী হয়ে ক্ষমতার অপব্যবহার ও জাল-জালিয়াতির মাধ্যমে বিপুল পরিমাণ প্লেসমেন্ট শেয়ার ক্রয়-বিক্রয় করেছেন বলে দেখা যায়। এই কেনা-বেচার সাথে অন্য কারো সম্পৃক্ততা রয়েছে কি না, তা উদঘাটন করা প্রয়োজন। এ ছাড়া তার অর্জিত জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের বিষয়টিও উদঘাটন করতে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।


আজ বুধবার ভোরে মতিউর রহমান ও লায়লা কানিজকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি দল।


৬ জানুয়ারি লায়লা কানিজের বিরুদ্ধে ১৩ কোটি ১ লাখ ৫৮ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। পাশাপাশি ১ কোটি ৫৩ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগও রয়েছে। এসব সম্পদ অর্জনে মতিউর রহমানের সহযোগিতার অভিযোগ করে। এজন্য তাকেও মামলায় আসামি করা হয়েছে।

এই সম্পর্কিত আরো

সংসদের বিশেষ কমিটিতে পাঠানো হলো অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ

সংসদে হাসনাত আব্দুল্লাহর প্রশ্নে যা বললেন শিক্ষামন্ত্রী

কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন পহেলা বৈশাখ

একই ছাতার আওতায় আনা হবে সামাজিক নিরাপত্তা বেষ্টনী: প্রতিমন্ত্রী

গণভোটের রায় বাস্তবায়ন করতে হলে সংবিধান সংশোধন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

হেডফোন নিয়ে লুটপাটের অভিযোগ শাহজাহান চৌধুরীর

সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না: স্পিকার

শান্তিগঞ্জ প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন

শান্তিগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি

গোয়াইনঘাটে কিশোর সুমনকে জবাইকে করে হত্যা, দুই ভাই কারাগারে