বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত
advertisement
জাতীয়

প্রতীক ব্যবহারের নতুন বিধানে বিএনপির আপত্তি, কী বলছে ইসি

নির্বাচনি জোট করলেও প্রার্থীদের নিজ নিজ দলের প্রতীকেই ভোটে অংশ নেওয়ার বিষয়ে গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) সংশোধনীর বিষয়ে আপত্তি জানিয়েছে বিএনপি। রোববার (২৬ অক্টোবর) দলটি নির্বাচন কমিশনকে (ইসি) এ সংক্রান্ত  চিঠি দেয়।

এদিন কমনওয়েলথের প্রাক-নির্বাচনি পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের মুখোমুখি হন। বিএনপির আপত্তি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে গেলে প্রতীক ব্যবহারের বিষয়ে বিএনপির আবেদন নিয়ে কমিশন সিদ্ধান্ত জানাবে।

এদিকে ইসিকে আনুষ্ঠানিকভাবে আপত্তি সংক্রান্ত চিঠি পৌঁছে দেওয়ার পর বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাঈল জবিউল্লাহ সাংবাদিকদের বলেন, ‘আগের নিয়ম ফেরত চায় বিএনপি। আরপিওর ২০ অনুচ্ছেদ পুনর্বহাল করতে আমরা ইসির পাশাপাশি আইন উপদেষ্টাকে জানাবো।’

তিনি আরও বলেন, ‘জোটবদ্ধ হয়ে রাজনীতি করা কিংবা নির্বাচন করার অধিকার থাকলে রাজনৈতিক দলগুলোর ইচ্ছে অনুযায়ী নিজ দল কিংবা জোটবদ্ধ যে কোন দলের প্রতীক নিয়ে নির্বাচন করাও তাদের গণতান্ত্রিক অধিকার। সে অধিকার ক্ষুণ্ন করার কোন সুযোগ আছে বলে বিএনপি মনে করে না।’

এদিকে গণমাধ্যমের সঙ্গে আলাপে ইসি সচিব জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) এ তালিকা প্রকাশ করা হবে।

এই সম্পর্কিত আরো

কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা

কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা

কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা

গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ

জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর

শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত