শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
শিরোনাম
জনবল সংকটে বিয়ানীবাজার সরকারি হাসপাতাল, ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী বুকে ব্যথা নিয়ে হাসপাতালে শ্রমমন্ত্রী- আরিফুল হক মোহাম্মদগঞ্জ বাজারের ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বণিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল পর্তুগালে বাংলাদেশিদের একীভূতকরণে দূতাবাসের সঙ্গে কাজ করবে পর্তুগাল বাংলা প্রেসক্লাব দাপ্তরিক খরচ কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব: মাসুদুজ্জামান অ্যালুমিনিয়ামের পাত্রে রান্না খাবারে সীসা, বিএসটিআইয়ের নজরদারি বাড়ানোর উদ্যোগ সাংবাদিকের উপর হামলার ঘঠনায় মামলার প্রধান আসামীর জামিন নামঞ্জুর! কারাগারে প্রেরণ নারীর অর্থনৈতিক স্বাধীনতা ও নেতৃত্বে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জুবাইদার জামালগঞ্জে চরমোনাই পীরের ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত
advertisement
জাতীয়

সবাই সবার জন্য দোয়া করি : তারেক রহমান

লন্ডনে দ্য ক্লিনিক হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে খাবার নিয়ে প্রতিদিনের মতো আজও হাসপাতালে এসেছেন ছেলে তারেক রহমান ও পুত্রবধূ ডা. জুবায়দা রহমান।

রোববার (১২ জানুয়ারি) স্থানীয় সময় দুপুরে তারা বাসা থেকে রান্না করা খাবার নিয়ে হাসপাতালে আসেন। এ সময় সংবাদিকরা জানতে চাইলে তারেক রহমান বলেন, ‘সবাই সবার জন্য দোয়া করি।’


ইউরোপে জিয়াউর রহমান ফাউন্ডেশনের সমন্বয়ক কামাল উদ্দিন ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদকেও তাদের সঙ্গে দেখা যায়।

এর আগে শনিবার রাতে খালেদা জিয়াকে দেখতে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস। তখন খালেদা জিয়া তাদের কাছে দেশবাসীর খোঁজ-খবর জানতে চেয়েছেন।

মির্জা আব্বাস বলেন, ‘দেখা হওয়ার পর আমরা খালেদা জিয়াকে সালাম দিয়েছি। স্বাস্থ্যের কথা জিজ্ঞেস করেছি। খালেদা জিয়া আমাদের জিজ্ঞেস করেছেন দেশের মানুষ কেমন আছে? দেশের বর্তমান অবস্থা কী? তো দেশ থেকে আমরা মাত্র দুই দিন আগে এসেছি। এখন কোনো পরিবর্তন হয়নি। দেশে একটি নির্বাচনী কথাবার্তা চলছে। এমনই উনাকে আমি জানিয়েছি। তাছাড়া আমরা উনাকে রাজনৈতিক কথাবার্তা বলে বিব্রত করতে চাইনি।’

আফরোজ আব্বাস বলেন, তিনি আমাকে জিজ্ঞেস করেছেন নাতি-নাতনিরা কেমন আছেন? দেশের বর্তমান অবস্থা কী? মহিলা দলের সবাই কেমন আছেন? দেশের মানুষ কেমন আছেন, এ সবই তিনি জিজ্ঞেস করেছেন। আমরা আশা করছি তিনি অচিরেই সুস্থ হয়ে দেশে ফিরবেন।

প্রসঙ্গত, ৮ জানুয়ারি খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান। ওই দিনই লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে সরাসরি তাকে লন্ডনের বিশেষায়িত বেসরকারি হাসপাতাল দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়। এই হাসপাতালে তিনি অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসাধীন।

▐ এই সম্পর্কিত আরো

জনবল সংকটে বিয়ানীবাজার সরকারি হাসপাতাল, ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা

সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে শ্রমমন্ত্রী- আরিফুল হক

মোহাম্মদগঞ্জ বাজারের ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বণিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল

পর্তুগালে বাংলাদেশিদের একীভূতকরণে দূতাবাসের সঙ্গে কাজ করবে পর্তুগাল বাংলা প্রেসক্লাব

দাপ্তরিক খরচ কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব: মাসুদুজ্জামান

অ্যালুমিনিয়ামের পাত্রে রান্না খাবারে সীসা, বিএসটিআইয়ের নজরদারি বাড়ানোর উদ্যোগ

সাংবাদিকের উপর হামলার ঘঠনায় মামলার প্রধান আসামীর জামিন নামঞ্জুর! কারাগারে প্রেরণ

নারীর অর্থনৈতিক স্বাধীনতা ও নেতৃত্বে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জুবাইদার

জামালগঞ্জে চরমোনাই পীরের ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত