শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
শিরোনাম
জনবল সংকটে বিয়ানীবাজার সরকারি হাসপাতাল, ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী বুকে ব্যথা নিয়ে হাসপাতালে শ্রমমন্ত্রী- আরিফুল হক মোহাম্মদগঞ্জ বাজারের ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বণিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল পর্তুগালে বাংলাদেশিদের একীভূতকরণে দূতাবাসের সঙ্গে কাজ করবে পর্তুগাল বাংলা প্রেসক্লাব দাপ্তরিক খরচ কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব: মাসুদুজ্জামান অ্যালুমিনিয়ামের পাত্রে রান্না খাবারে সীসা, বিএসটিআইয়ের নজরদারি বাড়ানোর উদ্যোগ সাংবাদিকের উপর হামলার ঘঠনায় মামলার প্রধান আসামীর জামিন নামঞ্জুর! কারাগারে প্রেরণ নারীর অর্থনৈতিক স্বাধীনতা ও নেতৃত্বে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জুবাইদার জামালগঞ্জে চরমোনাই পীরের ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত
advertisement
জাতীয়

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও বাড়ল

সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও ৬০ দিন বাড়িয়েছে সরকার।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের দেওয়া প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমার্যাদার কমিশন্ড কর্মকর্তাদের সারা বাংলাদেশে বিশেষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো।

এই ক্ষমতা ১৪ জানুয়ারি থেকে ৬০ দিনের জন্য অর্পণ করা হয়েছে।

প্রজ্ঞাপন থেকে জানা যায়, ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারা অনুযায়ী এই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গত ১৭ সেপ্টেম্বর প্রথম সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়। এর কয়েকদিন পর ৩০ সেপ্টেম্বর থেকে এই ক্ষমতা দেওয়া হয় নৌ-বাহিনী ও বিমান বাহিনীর কর্মকর্তাদের।

এরপর গত ১৫ নভেম্বর দেওয়া প্রজ্ঞাপনে এই ক্ষমতা ৬০ দিনের জন্য বাড়ানো হয়। ওই প্রজ্ঞাপনে কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে কর্মরত সামরিক কর্মকর্তাদেরও একই ক্ষমতা দেওয়া হয়।

▐ এই সম্পর্কিত আরো

জনবল সংকটে বিয়ানীবাজার সরকারি হাসপাতাল, ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা

সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে শ্রমমন্ত্রী- আরিফুল হক

মোহাম্মদগঞ্জ বাজারের ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বণিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল

পর্তুগালে বাংলাদেশিদের একীভূতকরণে দূতাবাসের সঙ্গে কাজ করবে পর্তুগাল বাংলা প্রেসক্লাব

দাপ্তরিক খরচ কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব: মাসুদুজ্জামান

অ্যালুমিনিয়ামের পাত্রে রান্না খাবারে সীসা, বিএসটিআইয়ের নজরদারি বাড়ানোর উদ্যোগ

সাংবাদিকের উপর হামলার ঘঠনায় মামলার প্রধান আসামীর জামিন নামঞ্জুর! কারাগারে প্রেরণ

নারীর অর্থনৈতিক স্বাধীনতা ও নেতৃত্বে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জুবাইদার

জামালগঞ্জে চরমোনাই পীরের ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত