সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে ৫ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩ সিলেটে মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল সিলেটে ৩ ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের ৪৮ হাজার টাকা জরিমানা মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনা: এমপি নজরুল ৪ ও স্ত্রী ১ দিনের রিমান্ডে ‘বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান’ চুনারুঘাটে যত্রতত্র পার্কিং ও ড্রেন দখলে জরিমানা তাহিরপুরে নৌপথে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার জামালগঞ্জে বিআইডব্লিউটিএর অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে মানববন্ধন মৌলভীবাজারে পৃথক অভিযানে ৩৪৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ রাজনগরে হত্যা মামলায় ৩ আসামি বাদ, অর্থ লেনদেনের অভিযোগ
advertisement
জাতীয়

১০ আগস্ট এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফল প্রকাশ

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট সারাদেশে একযোগে প্রকাশ করা হবে।

সোমবার (২৭ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এর ফলাফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। ফলাফল প্রকাশের পর শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সবাই নির্ধারিত নিয়মে ফল জানতে পারবেন। তবে ফলাফল সংগ্রহের বিস্তারিত পদ্ধতি পরে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

এর আগে গত ৮ জুন এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, ২০ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে। তবে পরবর্তীতে তা পরিবর্তন করে ১০ আগস্ট নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা শুরু হয় গত ২১ এপ্রিল। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নেয়, যা গত বছরের তুলনায় প্রায় ৭৯ হাজার কম।

এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল ১৪ লাখ ১৮ হাজারের বেশি। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৩ লাখের বেশি এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৩৪ হাজারের বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

এই সম্পর্কিত আরো

প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে ৫ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩

সিলেটে মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল

সিলেটে ৩ ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের ৪৮ হাজার টাকা জরিমানা

মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনা: এমপি নজরুল ৪ ও স্ত্রী ১ দিনের রিমান্ডে

‘বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান’

চুনারুঘাটে যত্রতত্র পার্কিং ও ড্রেন দখলে জরিমানা

তাহিরপুরে নৌপথে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

জামালগঞ্জে বিআইডব্লিউটিএর অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে মানববন্ধন

মৌলভীবাজারে পৃথক অভিযানে ৩৪৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

রাজনগরে হত্যা মামলায় ৩ আসামি বাদ, অর্থ লেনদেনের অভিযোগ