পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশিষ্ট ব্যবসায়ী, কমিউনিটি ব্যক্তিত্ব ও রাজনীতিবিদ আবু বক্কর সিদ্দিকীর উদ্যোগে ব্যবসায়ী, রাজনীতিবিদ ও প্রবাসীদের সম্মানে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কুয়ালালামপুরের ভিআইপি পিঠা ঘর রেস্টুরেন্টে (বুধবার) ১৮ মার্চ আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব ধাতু আব্দুল জলিল লিটন, সহ-সভাপতি, বিএনপি মালয়েশিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী বাদলুর রহমান খান, সভাপতি, বিএনপি মালয়েশিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. কাজী সালাউদ্দিন, সহ-সাধারণ সম্পাদক, বিএনপি মালয়েশিয়া এবং আমিনুল ইসলাম রতন, দপ্তর সম্পাদক।
এছাড়াও উপস্থিত ছিলেন আলী খাঁন জুয়েল, সুমন চৌধুরী মিজান, আনোয়ার হোসেন সেলিম, মোহাম্মদ মানিক, শরিফুল ইসলাম শরীফ, কবির খান, মোহাম্মদ জাকারিয়া, আসাদুজ্জামান মাসুদ, পলাশ তালুকদার, রাশেদুল ইসলাম, মো. আবিদ, মো. সিফাতসহ বিভিন্ন প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাদল কারার এবং দোয়া পরিচালনা করেন কবির আহমদ।
দোয়া শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। বক্তারা প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।