প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয়ে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রকৌশলী বাদলুর রহমান খান এবং মোহাম্মদ মোশাররফ হোসেন।
সোমবার (২ মার্চ ) মালয়েশিয়া-র একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত ইফতার মাহফিলে তারা এ আহ্বান জানান। ইফতার মাহফিলটি আয়োজন করে বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়া।
নেতৃবৃন্দ বলেন, প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের নানা সমস্যা ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রবাসীদের অধিকার রক্ষা, কল্যাণ নিশ্চিত করা এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
ইফতার মাহফিলে মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি সাংবাদিক, কমিউনিটি নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।