বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ধর্মঘটের হুঁশিয়ারি - শাহী ঈদগাহে মেলা বন্ধে ৩ দিনের আল্টিমেটাম ব্যবসায়ীদের জীবনের উত্থান-পতন নিয়ে বিশেষ বার্তা পূর্ণিমার অনেক অপরাধের মূল কারণ জুয়া ও মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী জীববৈচিত্র্য রক্ষায় শুধু পরিবেশ মন্ত্রণালয় নয়, সমন্বিত উদ্যোগ জরুরি: বিভাগীয় কমিশনার গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযানে ৮ ড্রেজার ধ্বংস শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ কুলাউড়ায় জাসদের মানববন্ধন পৃথিমপাশায় ডাক্তার নিয়োগের দাবি - উপস্বাস্থ্য কেন্দ্রকে ২৫ শয্যার হাসপাতালে উন্নীতের দাবিতে মানববন্ধন লাশ দেশে আনতে সরকারি সহায়তার আকুতি - সৌদিতে রুমমেটের ছুরিকাঘাতে যুবক নিহত জৈন্তাপুরে প্রসূতির মৃত্যু, মৃতদেহে মিলল কাঁচি-ব্যান্ডেজ
advertisement
প্রবাস

সিডনিতে জালালাবাদের গুণীজন সম্মাননায় সংবধিত ড.অরূপরতন চৌধুরী

অস্ট্রেলিয়ায় বাংলাদেশি কমিউনিটির অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে জালালাবাদ অ্যাসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলস ইনক্ এর গুণীজন সংবর্ধনা-২০২৬। একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট দন্ত চিকিৎসক, রবীন্দ্রসংগীতশিল্পী ও সমাজসেবক অধ্যাপক ড. অরূপ রতন চৌধুরীর সম্মানে আয়োজিত অনুষ্ঠানটি প্রবাসী বাংলাদেশিদের এক মিলনোৎসবে রূপ নেয়।

সিডনির লেকেম্বায় রোববার বিকালে অনুষ্ঠিত এ সংবিধনায় সংগঠনের সভাপতি জায়েদুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সিডনির অবার্ন হাসপাতালের মেডিকেল স্টাফ কাউন্সিলের চেয়ারম্যান, কমিউনিটি ব্যক্তিত্ব ও সংগঠনের উপদেষ্টা ডা. আয়াজ চৌধুরী।

অনুস্টানে সংবর্ধিত অতিথির বক্তব্যে অধ্যাপক ড. অরূপ রতন চৌধুরী বলেন, মুখ ও দাঁতের সুস্থতা সামগ্রিক শারীরিক সুস্থতার অবিচ্ছেদ্য অংশ। বিশেষ করে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের নিয়মিত দন্ত পরীক্ষা ও যথাযথ চিকিৎসা গ্রহণ করা জরুরি। তিনি উল্লেখ করেন, ডায়াবেটিস ও দন্তস্বাস্থ্যের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং অবহেলা করলে এর প্রভাব শরীরের বিভিন্ন অঙ্গে পড়তে পারে।

তরুণদের উদ্দেশে তিনি বলেন, মাদক ও ধূমপান ব্যক্তি, পরিবার এবং সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। এ থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত ভূমিকা অপরিহার্য। একই সঙ্গে বাংলা ভাষা, সংস্কৃতি ও রবীন্দ্রসংগীতচর্চার প্রসারে প্রবাসী সমাজকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

প্রধান অতিথি অতিথির বক্তব্যে ডা. আয়াজ চৌধুরী বলেন, অধ্যাপক ড. অরূপ রতন চৌধুরীর বহুমাত্রিক অবদান জাতির জন্য গর্বের। চিকিৎসা, মুক্তিযুদ্ধ, সংস্কৃতি ও সমাজসেবায় তাঁর নিরলস কাজ ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। প্রবাসে গুণীজনদের সম্মানিত করার মাধ্যমে নতুন প্রজন্মের কাছে দেশের ইতিহাস ও কৃতী মানুষের অবদান তুলে ধরার জালালাবাদ অ্যাসোসিয়েশন এই উদ্যোগ প্রশংসনীয়। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডা. শফিকুল বারী চৌধুরী, গৌরি চৌধুরী, ফারুক আহমদ, ড. খায়রুল চৌধুরী এবং ড. ফয়সল আহমদ।

বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি সামছুদ্দিন লুলু, মাওলানা ফাজিল বারী, সহ-সাধারণ সম্পাদক এম. ডি. আখলাকুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুস শুকুর, ক্রীড়া সম্পাদক আহমদ আল কবির এবং সাংস্কৃতিক সম্পাদক দিলু সাজ্জাদ আলী।

উপস্থিত ছিলেন,কমিউনিটি ব্যাক্তিত্ব ইন্জিনিয়ার অাব্দুল মতিন,সংগঠনের সাবেক সভাপতি এ কে এম হেলাল, সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ও হাসান শাহরিয়ার সুমন, প্রকৌশলী রাসেল আহমদ, ট্রেজারার জামান সারোয়ার শিপু, সদস্য গোলাম জাকারিয়া, হাসান আহমদ, মামুনুর রশিদ, সালমান রেজা, কামরান, হাবিব উল্যা, সোহেব আহমদ শাকিলসহ কমিউনিটির বিপুলসংখ্যক  ব্যক্তিবর্গ।

অনুস্টানের সমাপনি ও সভাপতির বক্তব্যে জায়েদুল হক চৌধুরী বলেন, সিলেট ইতিহাস, শিক্ষা, ঐতিহ্য, আধ্যাত্মিকতা ও সংস্কৃতির এক সমৃদ্ধ জনপদ। ১৯৪৭ সালের ঐতিহাসিক সিলেট গণভোট সিলেটবাসীর আত্মপরিচয় ও রাজনৈতিক ইতিহাসের একটি অনন্য অধ্যায়। তাই জুলাই মাস সিলেটের মানুষের জন্য গৌরব ও শিকড়ের প্রতীক। সেই ঐতিহাসিক চেতনাকে ধারণ করেই জালালাবাদ অ্যাসোসিয়েশন প্রবাসে নতুন প্রজন্মের কাছে সিলেটের ঐতিহ্য, মুক্তিযুদ্ধের মূল্যবোধ এবং কৃতী ব্যক্তিদের অবদান তুলে ধরার কাজ অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতেও সংগঠনের এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

অনুষ্ঠানের শেষ পর্বে অধ্যাপক ড. অরূপ রতন চৌধুরীর হাতে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা তুলে দেওয়া হয়। সাংস্কৃতিক পরিবেশনা, শুভেচ্ছা বিনিময় ও মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে শেষ হওয়া দিনব্যাপী এই আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক সাড়া ফেলতে দেখা গেছে।

এই সম্পর্কিত আরো

ধর্মঘটের হুঁশিয়ারিশাহী ঈদগাহে মেলা বন্ধে ৩ দিনের আল্টিমেটাম ব্যবসায়ীদের

জীবনের উত্থান-পতন নিয়ে বিশেষ বার্তা পূর্ণিমার

অনেক অপরাধের মূল কারণ জুয়া ও মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

জীববৈচিত্র্য রক্ষায় শুধু পরিবেশ মন্ত্রণালয় নয়, সমন্বিত উদ্যোগ জরুরি: বিভাগীয় কমিশনার

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযানে ৮ ড্রেজার ধ্বংস

শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ

কুলাউড়ায় জাসদের মানববন্ধন

পৃথিমপাশায় ডাক্তার নিয়োগের দাবিউপস্বাস্থ্য কেন্দ্রকে ২৫ শয্যার হাসপাতালে উন্নীতের দাবিতে মানববন্ধন

লাশ দেশে আনতে সরকারি সহায়তার আকুতিসৌদিতে রুমমেটের ছুরিকাঘাতে যুবক নিহত

জৈন্তাপুরে প্রসূতির মৃত্যু, মৃতদেহে মিলল কাঁচি-ব্যান্ডেজ