মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
‘কাজ দেওয়ার নামে শারীরিক সম্পর্ক করতে বলেছিলেন’ শ্রীমঙ্গলে আকিজ রিসোর্সের ইনোভারের ‘সাফল্যের যাত্রা’ বিজনেস মিট ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন গ্রেপ্তার, মসজিদের মাইক জব্দ দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে প্রস্তুতি, প্রথম পর্যায়ে তিন ইউনিয়ন জানুয়ারি থেকে ৫ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত ছাতকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার, প্রথমে নোয়ারাই ইউনিয়ন চুনারুঘাটে সায়হাম গ্রুপের উদ্যোগে ৮৪ পূজামণ্ডপে নগদ অর্থ সহায়তা কর্মেই বেঁচে থাকবেন আব্দুর রব মাস্টার, বিয়ানীবাজারে গুণী শিক্ষকের স্মরণে আবেগঘন শোকসভা চারখাই এখন ইয়াবার করিডোর শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার, প্রথম পর্যায়ে দুই ইউনিয়ন
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ায় জাসদের মানববন্ধন

মৌলভীবাজারের কুলাউড়ায় বাংলাদেশ জাসদ উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রংপুরের গণপতি চক্রবর্তীর পরিবারের চারজন ও সিলেটের একই পরিবারের তিনজন হত্যার বিচার, সারা দেশে হত্যা-সন্ত্রাস, নৈরাজ্য ও শিশু অপহরণের প্রতিবাদ, গ্যাস-বিদ্যুৎ ও জ্বালানি সংকটের সমাধান, চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি মেনে নেওয়া, চা শ্রমিক নেত্রী গীতা রানী কানুর মুক্তি এবং কুলাউড়া শহর থেকে উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসন ও স্থায়ী হকার মার্কেট নির্মাণসহ বিভিন্ন দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে কুলাউড়া পৌর শহরের স্টেশন চৌমুহনীতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাসদ কুলাউড়া উপজেলা শাখার সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে এবং কুলাউড়া পৌর জাসদের যুগ্ম সম্পাদক রাসেল আহমদের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মইনুল শামীম।

এ সময় বক্তব্য দেন বাংলাদেশ জাসদ কুলাউড়া পৌর শাখার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম কর্ণ, চা শ্রমিক জোট কুলাউড়া উপজেলা শাখার সভাপতি জ্ঞান শংকর গৌড়, সাধারণ সম্পাদক চন্দন গৌড় ও নারী নেত্রী শিউলী বৈদ্য।

এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদ কুলাউড়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও কাদিপুর ইউপি সদস্য আজাদ মিয়া, চা শ্রমিক নেতা রমেশ রায়, সন্তোষ রায়, দিলীপ পাষী, কৃষ্ণ দাস, হকার জোটের নেতা রাজন ঘোষ, বাংলাদেশ জাসদ নেতা আব্দুল লতিফ কালা ও ছমির মিয়া এবং বাংলাদেশ যুবজোট কুলাউড়া উপজেলা শাখার সম্পাদক বদরুল ইসলাম হেলালসহ বাংলাদেশ জাসদ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

মানববন্ধন থেকে উল্লিখিত দাবিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা।

▐ এই সম্পর্কিত আরো

‘কাজ দেওয়ার নামে শারীরিক সম্পর্ক করতে বলেছিলেন’

শ্রীমঙ্গলে আকিজ রিসোর্সের ইনোভারের ‘সাফল্যের যাত্রা’ বিজনেস মিট

ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন গ্রেপ্তার, মসজিদের মাইক জব্দ

দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে প্রস্তুতি, প্রথম পর্যায়ে তিন ইউনিয়ন

জানুয়ারি থেকে ৫ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

ছাতকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার, প্রথমে নোয়ারাই ইউনিয়ন

চুনারুঘাটে সায়হাম গ্রুপের উদ্যোগে ৮৪ পূজামণ্ডপে নগদ অর্থ সহায়তা

কর্মেই বেঁচে থাকবেন আব্দুর রব মাস্টার, বিয়ানীবাজারে গুণী শিক্ষকের স্মরণে আবেগঘন শোকসভা

চারখাই এখন ইয়াবার করিডোর

শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার, প্রথম পর্যায়ে দুই ইউনিয়ন