বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
নেপাল-ফিলিপাইনসহ ১০ দেশের অংশগ্রহণে পর্যটন মেলা গাড়ি কেনাবেচার নিয়মিত আয়োজন, শুক্রবার আইসিসিবিতে ‘সুপার সেল’ ধর্মঘটের হুঁশিয়ারি - শাহী ঈদগাহে মেলা বন্ধে ৩ দিনের আল্টিমেটাম ব্যবসায়ীদের জীবনের উত্থান-পতন নিয়ে বিশেষ বার্তা পূর্ণিমার অনেক অপরাধের মূল কারণ জুয়া ও মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী জীববৈচিত্র্য রক্ষায় শুধু পরিবেশ মন্ত্রণালয় নয়, সমন্বিত উদ্যোগ জরুরি: বিভাগীয় কমিশনার গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযানে ৮ ড্রেজার ধ্বংস শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ কুলাউড়ায় জাসদের মানববন্ধন পৃথিমপাশায় ডাক্তার নিয়োগের দাবি - উপস্বাস্থ্য কেন্দ্রকে ২৫ শয্যার হাসপাতালে উন্নীতের দাবিতে মানববন্ধন
advertisement
প্রবাস

কুয়ালালামপুরে বিশ্ব মানবাধিকার সংস্থার মালয়েশিয়া কমিটির অভিষেক অনুষ্ঠিত

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর-এ জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বিশ্ব মানবাধিকার সংস্থা মালয়েশিয়া কমিটির অভিষেক অনুষ্ঠান ও “পরিচিতি, লক্ষ্য ও উদ্দেশ্য অবহিতকরণ সভা-২০২৬”।

কুয়ালালামপুরের ভিআইপি পিঠা ঘর হলরুম-এ অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের মালয়েশিয়া শাখার চেয়ারম্যান মোঃ মিনহাজ মন্ডল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান মহি উদ্দিন আমিন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মারুফ সিকদার। সাংগঠনিক সম্পাদক মোঃ মেহেদী হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান, ড. আনোয়ারু জামান, তসলিমা হাসান হৃদয়, কাজী ফখরুল ইসলাম, লায়ন ইমরান চৌধুরী ইমু, লায়ন ইয়াসমিন শাহাদাত, যুক্তরাজ্য শাখার সভাপতি আশিকুল ইসলাম আশিকসহ সংগঠনের দেশ-বিদেশের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সম্পাদক মোঃ আশরাফুল। এছাড়াও উপস্থিত ছিলেন মালয়েশিয়া শাখার উপদেষ্টা মোঃ নয়ন ও মোঃ নাসির উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন, সহ-সভাপতি মোঃ শাহ আলম বিন সিরাজ, মোঃ রাজু ইমাম আলী হানিফ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাসেম মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আজিম হোসেন ও মোঃ শহীদ গাজী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ জহিরুল ইসলাম জনি, দপ্তর সম্পাদক মোঃ রুবেল হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ সোহেল খন্দকার ও মোঃ খোকন মিয়া, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম ও মোঃ শামিম উল্লাহ, উপ-দপ্তর সম্পাদক মোঃ তনু সরদার ও মোঃ মুজিবর রহমান, সমাজকল্যাণ সম্পাদক মোঃ হাশেম আলী শেখ, ক্রীড়া সম্পাদক মোঃ মোমিন মিয়া, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন সম্পাদক মোঃ ইলিয়াস, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক মোঃ আব্দুর হান্নান, যুব ও ছাত্রবিষয়ক সম্পাদক মোঃ মাসুদ কবির, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোঃ হাবিবুল হোসেন, শ্রম ও কল্যাণ সম্পাদক আক্কাস রহমান সাগরসহ কার্যনির্বাহী সদস্যবৃন্দ।

সভায় বক্তারা মানবাধিকার প্রতিষ্ঠা, প্রবাসীদের অধিকার রক্ষা, সামাজিক ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে মানবিক মূল্যবোধ জোরদারে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ব মানবাধিকার সংস্থা-এর চেয়ারম্যান, সাধারণ সম্পাদকসহ দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তিরা ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

এই সম্পর্কিত আরো

নেপাল-ফিলিপাইনসহ ১০ দেশের অংশগ্রহণে পর্যটন মেলা

গাড়ি কেনাবেচার নিয়মিত আয়োজন, শুক্রবার আইসিসিবিতে ‘সুপার সেল’

ধর্মঘটের হুঁশিয়ারিশাহী ঈদগাহে মেলা বন্ধে ৩ দিনের আল্টিমেটাম ব্যবসায়ীদের

জীবনের উত্থান-পতন নিয়ে বিশেষ বার্তা পূর্ণিমার

অনেক অপরাধের মূল কারণ জুয়া ও মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

জীববৈচিত্র্য রক্ষায় শুধু পরিবেশ মন্ত্রণালয় নয়, সমন্বিত উদ্যোগ জরুরি: বিভাগীয় কমিশনার

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযানে ৮ ড্রেজার ধ্বংস

শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ

কুলাউড়ায় জাসদের মানববন্ধন

পৃথিমপাশায় ডাক্তার নিয়োগের দাবিউপস্বাস্থ্য কেন্দ্রকে ২৫ শয্যার হাসপাতালে উন্নীতের দাবিতে মানববন্ধন