বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
নেপাল-ফিলিপাইনসহ ১০ দেশের অংশগ্রহণে পর্যটন মেলা গাড়ি কেনাবেচার নিয়মিত আয়োজন, শুক্রবার আইসিসিবিতে ‘সুপার সেল’ ধর্মঘটের হুঁশিয়ারি - শাহী ঈদগাহে মেলা বন্ধে ৩ দিনের আল্টিমেটাম ব্যবসায়ীদের জীবনের উত্থান-পতন নিয়ে বিশেষ বার্তা পূর্ণিমার অনেক অপরাধের মূল কারণ জুয়া ও মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী জীববৈচিত্র্য রক্ষায় শুধু পরিবেশ মন্ত্রণালয় নয়, সমন্বিত উদ্যোগ জরুরি: বিভাগীয় কমিশনার গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযানে ৮ ড্রেজার ধ্বংস শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ কুলাউড়ায় জাসদের মানববন্ধন পৃথিমপাশায় ডাক্তার নিয়োগের দাবি - উপস্বাস্থ্য কেন্দ্রকে ২৫ শয্যার হাসপাতালে উন্নীতের দাবিতে মানববন্ধন
advertisement
প্রবাস

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের সমস্যা সমাধানে JTKSM–বাংলাদেশ হাইকমিশনের বৈঠক

কুয়ালালামপুর, ২৫ মে ২০২৬: মালয়েশিয়ার ডিপার্টমেন্ট অব লেবার (JTKSM)-এর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনের একটি প্রতিনিধিদলের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। ডেপুটি ডাইরেক্টর জেনারেল অব লেবারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি কর্মীদের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে নির্মাণখাতসহ বিভিন্ন খাতে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের ভিসা যথাসময়ে নবায়নে নিয়োগকর্তাদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি শ্রমিকদের বেতন-ভাতা বকেয়া না রাখা, দুর্ঘটনা ও মৃত্যুজনিত ক্ষতিপূরণ আদায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং শ্রমিক-মালিক বিরোধ দ্রুত নিষ্পত্তির বিষয়ে লেবার ডিপার্টমেন্টের সক্রিয় সহযোগিতা কামনা করা হয়।

হাইকমিশনের পক্ষ থেকে উত্থাপিত সুনির্দিষ্ট সমস্যাগুলোর দ্রুত সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দেয় মালয়েশিয়ার লেবার ডিপার্টমেন্ট।

সভায় আরও বলা হয়, মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি প্রবাসী কর্মীদের সামগ্রিক কল্যাণ ও স্বার্থ সংরক্ষণে মালয়েশিয়ার লেবার ডিপার্টমেন্ট এবং বাংলাদেশ হাইকমিশনের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার করা হবে। এ বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করে।

এই সম্পর্কিত আরো

নেপাল-ফিলিপাইনসহ ১০ দেশের অংশগ্রহণে পর্যটন মেলা

গাড়ি কেনাবেচার নিয়মিত আয়োজন, শুক্রবার আইসিসিবিতে ‘সুপার সেল’

ধর্মঘটের হুঁশিয়ারিশাহী ঈদগাহে মেলা বন্ধে ৩ দিনের আল্টিমেটাম ব্যবসায়ীদের

জীবনের উত্থান-পতন নিয়ে বিশেষ বার্তা পূর্ণিমার

অনেক অপরাধের মূল কারণ জুয়া ও মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

জীববৈচিত্র্য রক্ষায় শুধু পরিবেশ মন্ত্রণালয় নয়, সমন্বিত উদ্যোগ জরুরি: বিভাগীয় কমিশনার

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযানে ৮ ড্রেজার ধ্বংস

শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ

কুলাউড়ায় জাসদের মানববন্ধন

পৃথিমপাশায় ডাক্তার নিয়োগের দাবিউপস্বাস্থ্য কেন্দ্রকে ২৫ শয্যার হাসপাতালে উন্নীতের দাবিতে মানববন্ধন