শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
অনৈতিক অনিয়ম: ছাত্র শক্তি সিলেটের নেত্রী সারাকে বহিস্কার সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকারের সময় জানাল বিএনপি স্বপ্ন যখন ক্যারিয়ার গড়ার : সিলেটে ব্র্যাক ক্যারিয়ার হাবের অনন্য উদ্যোগ সুনামগঞ্জের নতুন ডিসি মিনহাজুর রহমান সারাওয়াকের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের বৈঠক খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার নিলেন নাতনি জাইমা রহমান ড্রেনের ওপর রাখা বিস্কুটের কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার সিলেটে হামের উপসর্গ নিয়ে ১০ দিনে ৫ শিশুর মৃত্যু হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর সিলেটে মরা ইঁদুর খুঁজতে গিয়ে পাওয়া গেল নুরুলের লাশ
advertisement
আইন-আদালত

ফের রিমাণ্ডে সালমান, নতুন মামলায় গ্রেফতার আনিসুল

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে আশুলিয়া থানার একটি হত্যা মামলায় চারদিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। একই মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।


বৃহস্পতিবার (১৯ জুন) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগ শুনানি শেষে এ আদেশ দেন। 

পুলিশের করা রিমান্ড ও গ্রেফতার দেখানোর আবেদনের শুনানির জন্য তাদের কারাগার থেকে আদালতে নেওয়া হয়। 

আদালতে শুনানির সময় মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মো. খাজা গোলাম কিবরিয়া তদন্তের স্বার্থে সালমানকে চারদিনের রিমান্ডে নেওয়ার অনুমতি চান এবং আনিসুল হককে গ্রেফতার দেখানোর আবেদন করেন। আসামিদের পক্ষে আইনজীবীরা জামিন চাইলে তা নামঞ্জুর করেন বিচারক। 


মামলার বিবরণে জানা গেছে,  মো. শাহাবুল ইসলাম শাওন ঢাকার আশুলিয়া থানা এলাকায় ভ্যানগাড়িতে তরকারি বিক্রি করতেন। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় গত বছরের ৪ আগস্ট আন্দোলনে অংশ নেন তিনি। পরে আশুলিয়া বাইপাইল মোড়ে আরএমএসটি বিল্ডিং এর পাশে আসামিদের ছোড়া গুলিতে তার মৃত্যু হয়। এ ঘটনায় শাহাবুলের বড় ভাই মো. তৌহিদুল মিয়া আশুলিয়া থানায় হত্যা মামলা করেন। 


গত ১৩ আগস্ট রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও আনিসুল হক গ্রেফতার হন। এরপর থেকে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের হওয়া হত্যা ও হত্যাচেষ্টার বেশকটি মামলায় তাদের রিমান্ডে নেওয়া হয়েছে। 

এই সম্পর্কিত আরো

অনৈতিক অনিয়ম: ছাত্র শক্তি সিলেটের নেত্রী সারাকে বহিস্কার

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকারের সময় জানাল বিএনপি

স্বপ্ন যখন ক্যারিয়ার গড়ার : সিলেটে ব্র্যাক ক্যারিয়ার হাবের অনন্য উদ্যোগ

সুনামগঞ্জের নতুন ডিসি মিনহাজুর রহমান

সারাওয়াকের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের বৈঠক

খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার নিলেন নাতনি জাইমা রহমান

ড্রেনের ওপর রাখা বিস্কুটের কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

সিলেটে হামের উপসর্গ নিয়ে ১০ দিনে ৫ শিশুর মৃত্যু

হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

সিলেটে মরা ইঁদুর খুঁজতে গিয়ে পাওয়া গেল নুরুলের লাশ