বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে - জৈন্তাপুরে ফসলি জমি কেটে অবৈধ বালু উত্তোলন: ৮ জনের কারাদণ্ড কমলগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ পাথারিয়া ইউনিয়নে জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ফ্যামিলি কার্ডের সহায়তায় আবেগাপ্লুত দিরাইয়ের রোমানা মৌলভীবাজারে ভাতিজাকে চড় মারায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুলাউড়ায় রেস্টুরেন্টসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা ভুল ওষুধ বিক্রির অভিযোগ: সুনামগঞ্জে সিটি ফার্মেসিসহ পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা শান্তিগঞ্জে ১১৪১ অসহায় মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ জাতীয় সঙ্গীত বিতর্কের পরে অস্ট্রেলিয়ার আশ্রয়ে পাঁচ ইরানি নারী ফুটবলার যানজট নিরসনে জামালগঞ্জে পুলিশের সচেতনতা সভা
advertisement
আইন-আদালত

ডিজিএফআইয়ের সাবেক ডিজি সাইফুলের ও তাঁর পরিবারের বাড়ি-ফ্ল্যাট-প্লট ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক (ডিজি) লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত সাইফুল আলম, তাঁর স্ত্রী লুবনা আফরোজ ও মেয়ে সারাহ জুমানার বাড়ি, ফ্ল্যাট ও প্লট ক্রোক এবং ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

দুদকের আবেদন অনুযায়ী, সাইফুল আলমের পল্লবীর ৪ ও ৫ কাঠার দুটি প্লট, রূপগঞ্জের জলসিঁড়ির ৫ কাঠার একটি প্লট, তাঁর স্ত্রী লুবনার সাভার ডিওএইচএসের ৯ তলা বাড়ি, যাতে ৯টি ফ্ল্যাট যেগুলোর মোট মূল্য ৪ কোটি ৫২ লাখ ৯৫০ টাকা—এগুলো ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে সাইফুলের একটি ও লুবনার দুটি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

দুদকের আবেদনে বলা হয়েছে, ক্ষমতার অপব্যবহার করে সাইফুল ইসলাম বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে অবৈধ সম্পদ অর্জন করেছেন। দুদক এই অভিযোগ অনুসন্ধান করছে। অনুসন্ধানকালে জানা গেছে, তারা যেকোনো সময় স্থাবর-অস্থাবর সম্পদ অন্যত্র বিক্রয়, হস্তান্তর ও স্থানান্তর করতে পারেন। এ কারণে স্থাবর সম্পদ ক্রোক ও স্থাবর সম্পদ অবরুদ্ধের নির্দেশ দেওয়া প্রয়োজন।

এই সম্পর্কিত আরো

মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে জৈন্তাপুরে ফসলি জমি কেটে অবৈধ বালু উত্তোলন: ৮ জনের কারাদণ্ড

কমলগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

পাথারিয়া ইউনিয়নে জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

ফ্যামিলি কার্ডের সহায়তায় আবেগাপ্লুত দিরাইয়ের রোমানা

মৌলভীবাজারে ভাতিজাকে চড় মারায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

কুলাউড়ায় রেস্টুরেন্টসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ভুল ওষুধ বিক্রির অভিযোগ: সুনামগঞ্জে সিটি ফার্মেসিসহ পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

শান্তিগঞ্জে ১১৪১ অসহায় মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ

জাতীয় সঙ্গীত বিতর্কের পরে অস্ট্রেলিয়ার আশ্রয়ে পাঁচ ইরানি নারী ফুটবলার

যানজট নিরসনে জামালগঞ্জে পুলিশের সচেতনতা সভা