বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে - জৈন্তাপুরে ফসলি জমি কেটে অবৈধ বালু উত্তোলন: ৮ জনের কারাদণ্ড কমলগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ পাথারিয়া ইউনিয়নে জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ফ্যামিলি কার্ডের সহায়তায় আবেগাপ্লুত দিরাইয়ের রোমানা মৌলভীবাজারে ভাতিজাকে চড় মারায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুলাউড়ায় রেস্টুরেন্টসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা ভুল ওষুধ বিক্রির অভিযোগ: সুনামগঞ্জে সিটি ফার্মেসিসহ পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা শান্তিগঞ্জে ১১৪১ অসহায় মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ জাতীয় সঙ্গীত বিতর্কের পরে অস্ট্রেলিয়ার আশ্রয়ে পাঁচ ইরানি নারী ফুটবলার যানজট নিরসনে জামালগঞ্জে পুলিশের সচেতনতা সভা
advertisement
আইন-আদালত

হত্যা মামলার ৪ দিনের রিমান্ড শেষে মানিকগঞ্জের আদালতে মমতাজ

মানিকগঞ্জের সিঙ্গাইর থানার একটি হত্যা মামলায় চার দিনের রিমান্ড শেষে সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে আদালতে হাজির করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে কড়া পুলিশি পাহারায় তাঁকে মানিকগঞ্জ জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দোলন বিশ্বাসের আদালতে তোলা হয়।

এর আগে প্রিজন ভ্যানে করে তাঁকে আদালত চত্বরে আনা হয়। আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালে সিঙ্গাইরের গোবিন্দল এলাকায় হরতালের মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহত হন। এ ঘটনায় নিহত ব্যক্তিদের একজনের স্বজন মো. মজনু মোল্লা বাদী হয়ে গত বছরের ২৫ অক্টোবর মমতাজকে প্রধান আসামি করে সিঙ্গাইর থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় ২২ মে শুনানি শেষে আদালত তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিন রিমান্ড শেষে তাঁকে আদালতে উপস্থাপন করা হয়। পাশাপাশি হরিরামপুর থানায় আরেকটি মামলায় তাঁকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। ওই মামলায় ৩০ অক্টোবর হরিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন বাদী হয়ে হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগে মামলা করেন। এই মামলার শুনানিতে ২২ মে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ বিষয়ে মানিকগঞ্জের আদালত পরিদর্শক মো. আবুল খায়ের মিয়া বলেন, দুপুরে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে মানিকগঞ্জ সিঙ্গাইর থানার হত্যা মামলার চার দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয় এবং হরিরামপুর থানার মামলায় দুই দিনের রিমান্ডের জন্য তাঁকে হরিরামপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে।

এই সম্পর্কিত আরো

মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে জৈন্তাপুরে ফসলি জমি কেটে অবৈধ বালু উত্তোলন: ৮ জনের কারাদণ্ড

কমলগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

পাথারিয়া ইউনিয়নে জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

ফ্যামিলি কার্ডের সহায়তায় আবেগাপ্লুত দিরাইয়ের রোমানা

মৌলভীবাজারে ভাতিজাকে চড় মারায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

কুলাউড়ায় রেস্টুরেন্টসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ভুল ওষুধ বিক্রির অভিযোগ: সুনামগঞ্জে সিটি ফার্মেসিসহ পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

শান্তিগঞ্জে ১১৪১ অসহায় মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ

জাতীয় সঙ্গীত বিতর্কের পরে অস্ট্রেলিয়ার আশ্রয়ে পাঁচ ইরানি নারী ফুটবলার

যানজট নিরসনে জামালগঞ্জে পুলিশের সচেতনতা সভা