বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে - জৈন্তাপুরে ফসলি জমি কেটে অবৈধ বালু উত্তোলন: ৮ জনের কারাদণ্ড কমলগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ পাথারিয়া ইউনিয়নে জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ফ্যামিলি কার্ডের সহায়তায় আবেগাপ্লুত দিরাইয়ের রোমানা মৌলভীবাজারে ভাতিজাকে চড় মারায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুলাউড়ায় রেস্টুরেন্টসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা ভুল ওষুধ বিক্রির অভিযোগ: সুনামগঞ্জে সিটি ফার্মেসিসহ পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা শান্তিগঞ্জে ১১৪১ অসহায় মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ জাতীয় সঙ্গীত বিতর্কের পরে অস্ট্রেলিয়ার আশ্রয়ে পাঁচ ইরানি নারী ফুটবলার যানজট নিরসনে জামালগঞ্জে পুলিশের সচেতনতা সভা
advertisement
আইন-আদালত

জাপানি দুই শিশু নিয়ে আপিল শুনানি ২২ জুলাই পর্যন্ত মুলতবি

জাপানি দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনার বিষয়ে আপিল শুনানি আগামী ২২ জুলাই পর্যন্ত মুলতবি করা হয়েছে। আজ বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।

জাপানি মা নাকানো এরিকোর পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। আর বাংলাদেশি বাবা ইমরান শরীফের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রাশনা ইমাম।

এর আগে জাপানি দুই শিশুর মধ্যে বড় মেয়ে জেসমিন মালিকা তাদের জাপানি মা নাকানো এরিকোর কাছে থাকবে বলে গত বছরের ১৩ ফেব্রুয়ারি রায় দেন হাইকোর্ট। আর মেজ মেয়ে লাইলা লিনা তাদের বাংলাদেশি বাবা ইমরান শরীফের কাছে থাকবে বলে রায়ে বলা হয়। তবে জাপানি মা ও তাদের বাংলাদেশি বাবা সন্তানদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাবেন বলে রায়ে উল্লেখ করা হয়।

এদিকে দুই মেয়েকেই নিজের কাছে পেতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে পৃথক আপিল করেন নাকানো এরিকো এবং ইমরান শরীফ। তবে আপিল বিভাগে মামলা বিচারাধীন থাকাবস্থায় বড় মেয়ে জেসমিন মালিকাকে নিয়ে বাংলাদেশ ছাড়েন জাপানি মা। এতে আদালত অবমাননার মামলা করেন বাবা ইমরান শরীফ। পরে অবশ্য মামলা লড়তে বাংলাদেশে আসেন নাকানো এরিকো।

এই সম্পর্কিত আরো

মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে জৈন্তাপুরে ফসলি জমি কেটে অবৈধ বালু উত্তোলন: ৮ জনের কারাদণ্ড

কমলগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

পাথারিয়া ইউনিয়নে জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

ফ্যামিলি কার্ডের সহায়তায় আবেগাপ্লুত দিরাইয়ের রোমানা

মৌলভীবাজারে ভাতিজাকে চড় মারায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

কুলাউড়ায় রেস্টুরেন্টসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ভুল ওষুধ বিক্রির অভিযোগ: সুনামগঞ্জে সিটি ফার্মেসিসহ পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

শান্তিগঞ্জে ১১৪১ অসহায় মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ

জাতীয় সঙ্গীত বিতর্কের পরে অস্ট্রেলিয়ার আশ্রয়ে পাঁচ ইরানি নারী ফুটবলার

যানজট নিরসনে জামালগঞ্জে পুলিশের সচেতনতা সভা