বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে - জৈন্তাপুরে ফসলি জমি কেটে অবৈধ বালু উত্তোলন: ৮ জনের কারাদণ্ড কমলগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ পাথারিয়া ইউনিয়নে জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ফ্যামিলি কার্ডের সহায়তায় আবেগাপ্লুত দিরাইয়ের রোমানা মৌলভীবাজারে ভাতিজাকে চড় মারায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুলাউড়ায় রেস্টুরেন্টসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা ভুল ওষুধ বিক্রির অভিযোগ: সুনামগঞ্জে সিটি ফার্মেসিসহ পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা শান্তিগঞ্জে ১১৪১ অসহায় মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ জাতীয় সঙ্গীত বিতর্কের পরে অস্ট্রেলিয়ার আশ্রয়ে পাঁচ ইরানি নারী ফুটবলার যানজট নিরসনে জামালগঞ্জে পুলিশের সচেতনতা সভা
advertisement
আইন-আদালত

দুই ছেলেসহ সাবেক ডেপুটি স্পিকার টুকুর দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান চলমান থাকায় সাবেক ডেপুটি স্পিকার ও আওয়ামী লীগের নেতা মো. শামসুল হক টুকু এবং তার দুই ছেলে এস এম আসিফ শামস ও এস এম নাফিজ শামসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। একইসঙ্গে তাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করার নির্দেশও দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের উপপরিচালক মো. আল আমিন এ বিষয়ে আবেদন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থার জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

আদালতে দাখিল করা আবেদনে উল্লেখ করা হয়, শামসুল হক টুকুর বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব ব্যবহার করে অর্থনৈতিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থেকে বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। বিষয়টি বর্তমানে দুদকের অনুসন্ধানাধীন। তিনি ভিন্ন এক মামলায় কারাগারে রয়েছেন এবং জামিনে মুক্তি পেলে বিদেশে পালিয়ে যেতে পারেন, যা অনুসন্ধান কার্যক্রমে বিঘ্ন ঘটাতে পারে।

এছাড়া অনুসন্ধান চলাকালে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, অভিযুক্তরা তাদের নামে থাকা সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করছেন। সম্পত্তি হস্তান্তর করতে পারলে অনুসন্ধান থেকে শুরু করে মামলা দায়ের, চার্জশিট দাখিল, বিচার ও দণ্ড শেষে অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করার প্রক্রিয়াও ব্যাহত হবে।

আবেদনে আরও বলা হয়, দেশে বর্তমানে অধিকাংশ নাগরিক কার্যক্রম—যেমন সম্পত্তি লেনদেন, আয়কর রিটার্ন, ব্যাংক হিসাব খোলা, পাসপোর্ট ইস্যু ও নবায়ন ইত্যাদি—জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে সম্পন্ন হয়। এনআইডি ব্লক করা হলে এসব কার্যক্রমে তারা বাধাগ্রস্ত হবেন এবং তদন্ত কার্যক্রম নির্বিঘ্নে চালানো সম্ভব হবে।

উল্লেখ্য, শামসুল হক টুকু ২০০৯, ২০১৪ ও ২০১৮ সালে পাবনা-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০২২ সালের ২৮ আগস্ট তিনি একাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

এই সম্পর্কিত আরো

মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে জৈন্তাপুরে ফসলি জমি কেটে অবৈধ বালু উত্তোলন: ৮ জনের কারাদণ্ড

কমলগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

পাথারিয়া ইউনিয়নে জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

ফ্যামিলি কার্ডের সহায়তায় আবেগাপ্লুত দিরাইয়ের রোমানা

মৌলভীবাজারে ভাতিজাকে চড় মারায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

কুলাউড়ায় রেস্টুরেন্টসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ভুল ওষুধ বিক্রির অভিযোগ: সুনামগঞ্জে সিটি ফার্মেসিসহ পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

শান্তিগঞ্জে ১১৪১ অসহায় মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ

জাতীয় সঙ্গীত বিতর্কের পরে অস্ট্রেলিয়ার আশ্রয়ে পাঁচ ইরানি নারী ফুটবলার

যানজট নিরসনে জামালগঞ্জে পুলিশের সচেতনতা সভা