বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে - জৈন্তাপুরে ফসলি জমি কেটে অবৈধ বালু উত্তোলন: ৮ জনের কারাদণ্ড কমলগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ পাথারিয়া ইউনিয়নে জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ফ্যামিলি কার্ডের সহায়তায় আবেগাপ্লুত দিরাইয়ের রোমানা মৌলভীবাজারে ভাতিজাকে চড় মারায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুলাউড়ায় রেস্টুরেন্টসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা ভুল ওষুধ বিক্রির অভিযোগ: সুনামগঞ্জে সিটি ফার্মেসিসহ পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা শান্তিগঞ্জে ১১৪১ অসহায় মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ জাতীয় সঙ্গীত বিতর্কের পরে অস্ট্রেলিয়ার আশ্রয়ে পাঁচ ইরানি নারী ফুটবলার যানজট নিরসনে জামালগঞ্জে পুলিশের সচেতনতা সভা
advertisement
আইন-আদালত

নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়র আইভী ২ দিনের রিমান্ডে

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে মিনারুল হত্যা মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ রোববার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর মোহসিনের আদালত এই আদেশ দেন। এর আগে, পুলিশ আইভীকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে। আদালত উভয় পক্ষের শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান।

মামলার আসামি পক্ষের আইনজীবী আওলাদ হোসেন বলেন, ‘প্রথমত আমাদের আদালতে ঠিকভাবে শুনানি করতে দেওয়া হয়নি। আমরা বলেছি এই মামলার ভিকটিম সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। মেডিকেল সার্টিফিকেটে তা প্রমাণিত। তা ছাড়া ইতিপূর্বে এই মামলায় যারা আসামি হয়েছেন, তাঁদের কেউই আইভীর নাম বলেননি। মামলার ভেতরে বাদী স্পষ্টভাবে উল্লেখ করেছেন শামীম ওসমানের গুলিতে নিহত হয়েছেন মিনারুল। এসব যুক্তিতে আমরা রিমান্ড নামঞ্জুর করার আবেদন জানাই। কিন্তু আদালত দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন।’

রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক নয়ন বলেন, ‘আইভী নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি। তার নির্দেশেই নেতা-কর্মীরা ছাত্র-জনতার ওপর হামলা ও গুলি চালিয়ে সাধারণ মানুষকে হত্যা করেছে। হত্যাকাণ্ডের পর এসব অস্ত্র-গোলাবারুদ কোথায় লুকিয়ে রেখেছে, তা জানাসহ ঘটনার বিস্তারিত তথ্য জানতে আমরা সাত দিনের রিমান্ডে নেওয়ার সুপারিশ জানাই। আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’

এই সম্পর্কিত আরো

মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে জৈন্তাপুরে ফসলি জমি কেটে অবৈধ বালু উত্তোলন: ৮ জনের কারাদণ্ড

কমলগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

পাথারিয়া ইউনিয়নে জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

ফ্যামিলি কার্ডের সহায়তায় আবেগাপ্লুত দিরাইয়ের রোমানা

মৌলভীবাজারে ভাতিজাকে চড় মারায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

কুলাউড়ায় রেস্টুরেন্টসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ভুল ওষুধ বিক্রির অভিযোগ: সুনামগঞ্জে সিটি ফার্মেসিসহ পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

শান্তিগঞ্জে ১১৪১ অসহায় মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ

জাতীয় সঙ্গীত বিতর্কের পরে অস্ট্রেলিয়ার আশ্রয়ে পাঁচ ইরানি নারী ফুটবলার

যানজট নিরসনে জামালগঞ্জে পুলিশের সচেতনতা সভা