বুধবার, ১১ মার্চ ২০২৬
বুধবার, ১১ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
পেট্রোলপাম্প কর্মীকে ছুরিকাঘাতের ঘটনায় আটক ৩ হাউজিং এস্টেটে দিনদুপুরে কর পরিদর্শকের ব্যাগ ছিনতাই, গ্রেপ্তার ১ ডেঙ্গু প্রতিরোধে ১৪ মার্চ থেকে পরিচ্ছন্নতা অভিযান শুরু: প্রধানমন্ত্রী আমরা জুলাই সংস্কারের পুরো প্যাকেজ বাস্তবায়ন চাই: আমীরে জামায়াত ২২তম তারাবি: মানুষ বড়ই অকৃতজ্ঞ বাংলাদেশের বোলিং তোপে দেড়শর আগেই গুটিয়ে গেল পাকিস্তান হামলায় আহত হলেও নিরাপদে আছেন ইরানের সর্বোচ্চ নেতা গুগলসহ বড় প্রযুক্তি কোম্পানির অবকাঠামো হতে পারে ‘বৈধ লক্ষ্যবস্তু’: আইআরজিসি হরমুজ প্রণালিতে পরপর ৩টি জাহাজে হামলা, একটিতে আগুন হরমুজ প্রণালীর কাছে কনটেইনার জাহাজে হামলা: যুক্তরাজ্য
advertisement
আইন-আদালত

ফাঁসির দণ্ডের ১৩ বছর পর ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধী আযাদের আত্মসমর্পণ

একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মাওলানা আবুল কালাম আযাদ আত্মসমর্পণ করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়েছেন।

বুধবার (২১ জানুয়ারি) সকালে তিনি ট্রাইব্যুনালে আসেন বলে সাংবাদিকদের জানিয়েছেন প্রসিকিউট গাজি এমএইচ তামিম।

জানা গেছে, গত বছর নিজের সাজা স্থগিতের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন আবুল কালাম আযাদ। ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা অনুযায়ী এই আবেদন করেন তিনি।

২০১৩ সালের ২১ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান তাকে মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণা দেন। আদেশে তার বিরুদ্ধে প্রদত্ত দণ্ডাদেশ আদালতে আত্মসমর্পণপূর্বক আপিল দায়েরের শর্তে এক বছরের জন্য স্থগিত করা হয়।

মুক্তিযুদ্ধ চলাকালে মোট ৮টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। তার মধ্যে ৭টিতেই তিনি দোষী সাব্যস্ত হন। ৩টিতে তার মৃত্যুদণ্ড, ৪টিতে কারাদণ্ড দেওয়ার সুযোগ থাকলেও মৃত্যুদণ্ড দেওয়ার কারণে সে সব অপরাধের বিষয়ে দণ্ডাদেশ দেননি ট্রাইব্যুনাল। অপর একটি অভিযোগ প্রসিকিউশন প্রমাণ করতে না পারায় সেটি খারিজ করা হয়।

আবুল কালাম আযাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে ১৪ জনকে হত্যা, ৩ নারীকে ধর্ষণ, ৯ জনকে অপহরণ, ১০ জনকে আটকে রাখা, ৫ বাড়িতে অগ্নিসংযোগ এবং ১৫টি বাড়ির মালামাল লুণ্ঠনের অভিযোগ প্রমাণিত হয়।

তার বিরুদ্ধে ঘোষিত এ রায়ের মধ্য দিয়ে তৎকালীন ৭১ সালের মানবতাবিরোধী অপরাধের প্রথম কোনো মামলার রায় ঘোষণা করা হয়। তবে পলাতক থাকায় তাকে ট্রাইব্যুনালে হাজির করা সম্ভব হয়নি। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আগেই পালিয়ে ভারত হয়ে তিনি পাকিস্তানে চলে যান বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী।

২০১২ সালের ২৬ ডিসেম্বর উভয়পক্ষের যুক্তিতর্ক (আর্গুমেন্ট) উপস্থাপন শেষ করার মাধ্যমে মামলার বিচারিক প্রক্রিয়া শেষ হয়। এরপর এ মামলার রায় অপেক্ষমান (সিএভি) রেখে আদেশ দেন ট্রাইব্যুনাল। এরপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ শুরু হয় একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আবুল কালাম আযাদের বিচার।

এই সম্পর্কিত আরো

পেট্রোলপাম্প কর্মীকে ছুরিকাঘাতের ঘটনায় আটক ৩

হাউজিং এস্টেটে দিনদুপুরে কর পরিদর্শকের ব্যাগ ছিনতাই, গ্রেপ্তার ১

ডেঙ্গু প্রতিরোধে ১৪ মার্চ থেকে পরিচ্ছন্নতা অভিযান শুরু: প্রধানমন্ত্রী

আমরা জুলাই সংস্কারের পুরো প্যাকেজ বাস্তবায়ন চাই: আমীরে জামায়াত

২২তম তারাবি: মানুষ বড়ই অকৃতজ্ঞ

বাংলাদেশের বোলিং তোপে দেড়শর আগেই গুটিয়ে গেল পাকিস্তান

হামলায় আহত হলেও নিরাপদে আছেন ইরানের সর্বোচ্চ নেতা

গুগলসহ বড় প্রযুক্তি কোম্পানির অবকাঠামো হতে পারে ‘বৈধ লক্ষ্যবস্তু’: আইআরজিসি

হরমুজ প্রণালিতে পরপর ৩টি জাহাজে হামলা, একটিতে আগুন

হরমুজ প্রণালীর কাছে কনটেইনার জাহাজে হামলা: যুক্তরাজ্য