শনিবার, ০৭ মার্চ ২০২৬
শনিবার, ০৭ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
দুই উপজেলার উন্নয়নে বিপ্লব ঘটাবো: এমরান চৌধুরী এমপি মালয়েশিয়ায় বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ইরান দূতাবাসের শোক বইতে স্বাক্ষর করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি: জামায়াত আমির উত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলে হারল বাংলাদেশ: নারী এশিয়ান কাপ ইরানে যুদ্ধ শুরু করার ক্ষমতা আপনাকে কে দিয়েছে: ট্রাম্পকে আমিরাতের ধনকুবের ইসরাইলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নে ক্ষেপণাস্ত্র হামলা রাষ্ট্রায়ত্ত সব ব্যাংকের খেলাপি কমলেও বেড়েছে জনতার ড্রোন দিয়েই অসম যুদ্ধে লড়ছে ইরান স্বাধীনতা পদক পাচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
advertisement
আন্তর্জাতিক

ওমরাহ পালনের প্রক্রিয়া সহজ করল সৌদি আরব

সৌদি আরব ঘোষণা দিয়েছে, এখন থেকে সব ধরনের ভিসাধারীই দেশটিতে ওমরাহ পালন করতে পারবেন। রবিবার দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বরাতে সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) এ খবর জানিয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ওমরাহ পালনের প্রক্রিয়া আরো সহজ ও সুলভ করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এটি সৌদি ভিশন ২০৩০-এর আওতায় ধর্মীয় পর্যটন খাতকে সম্প্রসারণ ও উন্নত সেবা প্রদানের প্রচেষ্টার অংশ।


মন্ত্রণালয় বলেছে, এই সুবিধার আওতায় আসছে ব্যক্তিগত ও পারিবারিক ভিজিট ভিসা, ই-ট্যুরিস্ট ভিসা, ট্রানজিট ভিসা, কাজের ভিসা এবং অন্যান্য সব ধরনের ভিসা। এই উদ্যোগের মাধ্যমে বিশ্বের সব প্রান্তের মুসলমানদের শান্তিপূর্ণ ও সহজভাবে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনের সুযোগ সৃষ্টি হয়েছে।

হজ মন্ত্রণালয় আরো জানিয়েছে, ‘নুসুক ওমরাহ’ নামে একটি নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি ওমরাহ পালনের প্যাকেজ বেছে নিতে, অনুমতি নিতে এবং অন্যান্য সেবা বুক করতে পারবেন।


সময়সূচিও ইচ্ছেমতো নির্ধারণ করা যাবে।
মন্ত্রণালয় জানিয়েছে, এই সব উদ্যোগ পবিত্র দুই মসজিদের খাদেম ও যুবরাজের নির্দেশনায় নেওয়া হয়েছে, যাতে মুসলমানরা নিরাপদ, আধ্যাত্মিক পরিবেশে উচ্চমানের সেবা পেয়ে ওমরাহের অভিজ্ঞতা সমৃদ্ধ করতে পারেন।

সূত্র : গালফ নিউজ

এই সম্পর্কিত আরো

দুই উপজেলার উন্নয়নে বিপ্লব ঘটাবো: এমরান চৌধুরী এমপি

মালয়েশিয়ায় বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল

ইরান দূতাবাসের শোক বইতে স্বাক্ষর করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল

অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি: জামায়াত আমির

উত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলে হারল বাংলাদেশ: নারী এশিয়ান কাপ

ইরানে যুদ্ধ শুরু করার ক্ষমতা আপনাকে কে দিয়েছে: ট্রাম্পকে আমিরাতের ধনকুবের

ইসরাইলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নে ক্ষেপণাস্ত্র হামলা

রাষ্ট্রায়ত্ত সব ব্যাংকের খেলাপি কমলেও বেড়েছে জনতার

ড্রোন দিয়েই অসম যুদ্ধে লড়ছে ইরান

স্বাধীনতা পদক পাচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল