শনিবার, ০৭ মার্চ ২০২৬
শনিবার, ০৭ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জকিগঞ্জে পুলিশের অভিযানে ১০ হাজার ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ দিরাইয়ে জলমহাল দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৪০ ফলোআপ - জামালগঞ্জে ঠেলাগাড়ি চালক হত্যা: স্ত্রী-শালিকা ও প্রেমিকের পরিকল্পনা, গ্রেপ্তার ১ বানিয়াচং মডেল প্রেসক্লাবের রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সিলেটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএবি) এর ইফতার মাহফিল অনুষ্ঠিত বরযাত্রীদের ক্ষোভে সামনে এলো দুর্ভোগ: বালাগঞ্জে টলাখালি নদীতে নেই সেতু দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সিলেটে ডিজেলের ‘সঙ্কট’, ফুরিয়ে আসছে পেট্রোল-অকটেনও নিজেদের ব্যর্থতা ঢাকতে জুলাই বিপ্লবকে অস্বীকার করছে বিএনপি: আল্লামা মামুনুল হক সংসদে আদর্শ বিরোধী দলের ভূমিকার প্রস্তুতি জামায়াত জোটের
advertisement
আন্তর্জাতিক

অপরাধী হয়ে ভিকটিম সাজছে ইসরাইল: পাকিস্তান

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিখার আহমদ ইসরাইলের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, আন্তর্জাতিক আইন ভঙ্গ করেও ইসরাইল নিজেকে ভিকটিম হিসেবে উপস্থাপন করছে।

বৃহস্পতিবারের বৈঠকে আসিম ইফতিখার বলেন, একজন দখলদার, আক্রমণকারী এবং জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী ইসরাইল এই পরিষদকে অপব্যবহার করছে, যা একেবারেই অগ্রহণযোগ্য ও হাস্যকর।

তিনি আরও বলেন, ইসরাইল এমন এক দখলদার, যে কারও কথা শোনে না—এমনকি নিজের বন্ধুদেরও না। আন্তর্জাতিক সম্প্রদায়, গণমাধ্যম, মানবাধিকার ও মানবিক সংস্থাগুলোর পরামর্শও সে অগ্রাহ্য করে বরং তাদের হুমকি দেয়, জাতিসংঘকেও হুমকি দেয়।

পাকিস্তানের প্রতিনিধি অভিযোগ করেন, ইসরাইল বারবার আন্তর্জাতিক আইন ভেঙে পার পেয়ে যাচ্ছে কারণ কিছু দেশ ও পক্ষ তাকে সমর্থন দিচ্ছে। তিনি বলেন, সব দখলদারের মতো ইসরাইলও আগ্রাসন চালিয়েও ভিকটিম সাজার চেষ্টা করছে।

ইসরাইলের জাতিসংঘে রাষ্ট্রদূত ড্যানি ড্যাননের বক্তব্যের জবাবে আসিম ইফতিখার এ মন্তব্য করেন। ড্যানন দোহায় ইসরাইলের হামলাকে পাকিস্তানে ২০১১ সালে মার্কিন নেভি সিলের অভিযানে ওসামা বিন লাদেন হত্যার সঙ্গে তুলনা করেছিলেন।

ড্যানন বলেন, যখন পাকিস্তানে বিন লাদেনকে হত্যা করা হয়েছিল, তখন প্রশ্ন ওঠেনি—কেন বিদেশি মাটিতে একজন সন্ত্রাসীকে টার্গেট করা হলো।

উল্লেখ্য, মঙ্গলবার দোহায় ইসরাইলের হামলায় হামাস নেতাদের টার্গেট করার দাবি করা হলেও এতে সাধারণ নাগরিকও নিহত হন। এই হামলার পর নিরাপত্তা পরিষদ কাতারের সার্বভৌমত্ব সমর্থন করে একটি বিবৃতি দেয় এবং হামলার নিন্দা জানায়।

সূত্র: আল-আরাবিয়া

এই সম্পর্কিত আরো

জকিগঞ্জে পুলিশের অভিযানে ১০ হাজার ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

দিরাইয়ে জলমহাল দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৪০

ফলোআপ জামালগঞ্জে ঠেলাগাড়ি চালক হত্যা: স্ত্রী-শালিকা ও প্রেমিকের পরিকল্পনা, গ্রেপ্তার ১

বানিয়াচং মডেল প্রেসক্লাবের রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল

সিলেটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএবি) এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

বরযাত্রীদের ক্ষোভে সামনে এলো দুর্ভোগ: বালাগঞ্জে টলাখালি নদীতে নেই সেতু

দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

সিলেটে ডিজেলের ‘সঙ্কট’, ফুরিয়ে আসছে পেট্রোল-অকটেনও

নিজেদের ব্যর্থতা ঢাকতে জুলাই বিপ্লবকে অস্বীকার করছে বিএনপি: আল্লামা মামুনুল হক

সংসদে আদর্শ বিরোধী দলের ভূমিকার প্রস্তুতি জামায়াত জোটের