রবিবার, ০৮ মার্চ ২০২৬
রবিবার, ০৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিকেল এসোসিয়েশনের পক্ষ থেকে মোঃ রেজাউল করিমকে সংবর্ধনা সুনামগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত ১০ শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল গ্রেফতার নেই - সিলেটে সাংবাদিকের বাসায় ডাকাতি, লুটপাট জকিগঞ্জে পুলিশের অভিযানে ১০ হাজার ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ দিরাইয়ে জলমহাল দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৪০ ফলোআপ - জামালগঞ্জে ঠেলাগাড়ি চালক হত্যা: স্ত্রী-শালিকা ও প্রেমিকের পরিকল্পনা, গ্রেপ্তার ১ বানিয়াচং মডেল প্রেসক্লাবের রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সিলেটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএবি) এর ইফতার মাহফিল অনুষ্ঠিত বরযাত্রীদের ক্ষোভে সামনে এলো দুর্ভোগ: বালাগঞ্জে টলাখালি নদীতে নেই সেতু
advertisement
আন্তর্জাতিক

এবার ইউএস ওপেন ফাইনালে অতিথি হয়ে আসছেন ডোনাল্ড ট্রাম্প

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসছে রোববার নিউইয়র্কে ইউএস ওপেনের পুরুষদের ফাইনাল সরাসরি মাঠে বসে দেখবেন। আয়োজকেরা বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্রাম্প আর্থার অ্যাশ স্টেডিয়ামে এক অতিথির আমন্ত্রণে থাকবেন। তিনি সেখানকার ভিআইপি স্যুইট থেকে ম্যাচটি দেখবেন। ফাইনালে মুখোমুখি হবে স্পেনের কার্লোস আলকারাজ আর ইতালির ইয়ানিক সিনার। তবে ট্রাম্প কার আমন্ত্রণ গ্রহণ করেছেন, তা প্রকাশ করা হয়নি।

রাষ্ট্রপতি হওয়ার আগে ট্রাম্প নিয়মিত ইউএস ওপেনের খেলা দেখতেন। তবে প্রেসিডেন্ট হিসেবে এবারই প্রথম যাচ্ছেন এই গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে। আর তাতে বিল ক্লিনটনের পর ইউএস ওপেনে হাজির হওয়া প্রথম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন তিনি। ক্লিনটন ২০০০ সালে ভেনাস উইলিয়ামসের নারী এককের ফাইনাল দেখেছিলেন।

গত নভেম্বর নির্বাচনে জেতার পর থেকে ট্রাম্প নানা বড় ক্রীড়া আসরে গিয়েছেন। ফেব্রুয়ারিতে তিনি নিউ অরলিন্সে সুপার বোল দেখেছিলেন। সম্প্রতি তিনি ঘোষণা দিয়েছেন মাসের শেষে নিউইয়র্কের বাইরে অনুষ্ঠিতব্য রাইডার কাপও তিনি মাঠে বসে দেখবেন।

জুলাইয়ের মাঝামাঝি ট্রাম্প আলোচনায় আসেন ফিফা ক্লাব বিশ্বকাপের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। বিজয়ী চেলসি দলের খেলোয়াড়দের সোনার পদক দেওয়ার পর তিনি বিজয়ীদের মঞ্চে দাঁড়িয়েই থাকেন। সাধারণত এ সময়টা শুধু বিজয়ী দলের জন্যই রাখা হয়। এবার কোন কাণ্ড করে বসেন ইউএস ওপেনের ফাইনালে, সেটাই এখন দেখার বিষয়।

এই সম্পর্কিত আরো

বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিকেল এসোসিয়েশনের পক্ষ থেকে মোঃ রেজাউল করিমকে সংবর্ধনা

সুনামগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত ১০

শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

গ্রেফতার নেই সিলেটে সাংবাদিকের বাসায় ডাকাতি, লুটপাট

জকিগঞ্জে পুলিশের অভিযানে ১০ হাজার ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

দিরাইয়ে জলমহাল দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৪০

ফলোআপ জামালগঞ্জে ঠেলাগাড়ি চালক হত্যা: স্ত্রী-শালিকা ও প্রেমিকের পরিকল্পনা, গ্রেপ্তার ১

বানিয়াচং মডেল প্রেসক্লাবের রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল

সিলেটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএবি) এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

বরযাত্রীদের ক্ষোভে সামনে এলো দুর্ভোগ: বালাগঞ্জে টলাখালি নদীতে নেই সেতু