রবিবার, ০৮ মার্চ ২০২৬
রবিবার, ০৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিকেল এসোসিয়েশনের পক্ষ থেকে মোঃ রেজাউল করিমকে সংবর্ধনা সুনামগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত ১০ শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল গ্রেফতার নেই - সিলেটে সাংবাদিকের বাসায় ডাকাতি, লুটপাট জকিগঞ্জে পুলিশের অভিযানে ১০ হাজার ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ দিরাইয়ে জলমহাল দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৪০ ফলোআপ - জামালগঞ্জে ঠেলাগাড়ি চালক হত্যা: স্ত্রী-শালিকা ও প্রেমিকের পরিকল্পনা, গ্রেপ্তার ১ বানিয়াচং মডেল প্রেসক্লাবের রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সিলেটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএবি) এর ইফতার মাহফিল অনুষ্ঠিত বরযাত্রীদের ক্ষোভে সামনে এলো দুর্ভোগ: বালাগঞ্জে টলাখালি নদীতে নেই সেতু
advertisement
আন্তর্জাতিক

চীনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ‘তিনটি সমস্যা’ চিহ্নিত করেছি: পুতিন

চীনের সঙ্গে সম্পর্ক নিয়ে ‘তিনটি সমস্যা’ চিহ্নিত করেছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এ তথ্য জানান। খবর আনাদোলুর। 

বেইজিংয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০তম বার্ষিকী উপলক্ষে একটি সামরিক কুচকাওয়াজে অংশগ্রহণের আগে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

পুতিন বলেন, ‘দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে বলতে গেলে, এটা আশ্চর্যের যে, আমাদের প্রায় কোনো সমস্যা নেই — এমনকি রাশিয়ার চীনের সঙ্গে যতটা সমস্যা, তার চেয়েও কম। যদিও আজ আমরা চীনের সঙ্গে তিনটি সমস্যা চিহ্নিত করেছি, যা আমি পরে আপনাকে বলব। আমরা এই দিকেই এগিয়ে যেতে প্রস্তুত।’

পুতিন বেলারুশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের প্রশংসা করে বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেনের পরিমাণ ৫০ বিলিয়ন ডলার অতিক্রম করেছে।

এছাড়া লুকাশেঙ্কো পুতিনকে গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলাস্কার আঙ্কোরেজে অনুষ্ঠিত শীর্ষ বৈঠকের জন্য অভিনন্দন জানান।

তিনি বলেন, ‘আমি আপনাকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলাস্কায় একটি চমৎকার বৈঠকের জন্য অভিনন্দন জানাই।  আমরা আপনাকে সাধুবাদ জানাই – উভয় পক্ষকে, কারণ এখানে এটা বলার কিছু নেই যে কেউ জিতেছে বা কেউ হেরেছে – , আপনারা চমৎকারভাবে একসঙ্গে কাজ করেছেন।’

তিনি আরও বলেন, ‘আমি ইউক্রেন ইস্যু দেখেছি: তাদের পক্ষে পাল্টা কিছু বলার নেই। তারা শুধু পশ্চিমে চিৎকার করে: ‘খারাপ, খারাপ।’ আসলে, তাদের সবকিছুই খারাপ। আমি মনে করি তারা শেষ পর্যন্ত বুদ্ধি খাটাবে এবং আপনি ও মার্কিন প্রেসিডেন্ট যে উদ্যোগ নিয়েছেন, তাতে যোগ দেবে।’

এদিকে ক্রেমলিন এক বিবৃতিতে বলছে, পুতিন উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভের সঙ্গেও একটি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন, যেখানে পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে।

এই সম্পর্কিত আরো

বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিকেল এসোসিয়েশনের পক্ষ থেকে মোঃ রেজাউল করিমকে সংবর্ধনা

সুনামগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত ১০

শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

গ্রেফতার নেই সিলেটে সাংবাদিকের বাসায় ডাকাতি, লুটপাট

জকিগঞ্জে পুলিশের অভিযানে ১০ হাজার ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

দিরাইয়ে জলমহাল দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৪০

ফলোআপ জামালগঞ্জে ঠেলাগাড়ি চালক হত্যা: স্ত্রী-শালিকা ও প্রেমিকের পরিকল্পনা, গ্রেপ্তার ১

বানিয়াচং মডেল প্রেসক্লাবের রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল

সিলেটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএবি) এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

বরযাত্রীদের ক্ষোভে সামনে এলো দুর্ভোগ: বালাগঞ্জে টলাখালি নদীতে নেই সেতু