রবিবার, ০৮ মার্চ ২০২৬
রবিবার, ০৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিকেল এসোসিয়েশনের পক্ষ থেকে মোঃ রেজাউল করিমকে সংবর্ধনা সুনামগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত ১০ শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল গ্রেফতার নেই - সিলেটে সাংবাদিকের বাসায় ডাকাতি, লুটপাট জকিগঞ্জে পুলিশের অভিযানে ১০ হাজার ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ দিরাইয়ে জলমহাল দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৪০ ফলোআপ - জামালগঞ্জে ঠেলাগাড়ি চালক হত্যা: স্ত্রী-শালিকা ও প্রেমিকের পরিকল্পনা, গ্রেপ্তার ১ বানিয়াচং মডেল প্রেসক্লাবের রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সিলেটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএবি) এর ইফতার মাহফিল অনুষ্ঠিত বরযাত্রীদের ক্ষোভে সামনে এলো দুর্ভোগ: বালাগঞ্জে টলাখালি নদীতে নেই সেতু
advertisement
আন্তর্জাতিক

হাসিনা আমলের গুমের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: ফোর্টিফাই রাইটসের বিবৃতি

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৃশংস শাসনামলে সংঘটিত সব গুমের জবাবদিহিতা অবশ্যই নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ভুক্তভোগীর পরিবার ও বেঁচে থাকা ব্যক্তিদের ক্ষতিপূরণ দিতে হবে। অন্তর্বর্তী সরকারের গুম বিষয়ক তদন্ত কমিশনের এক বছর পূর্তি উপলক্ষ্যে এমন দাবি জানিয়েছে মানবাধিকারবিষয়ক সংগঠন ফোর্টিফাই রাইটস। খবর অনলাইন স্কুপের।

বিবৃতিতে ফোর্টিফাই রাইটসের পরিচালক জন কুইনলি বলেন, গুম ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বৈরশাসনের অন্যতম বৈশিষ্ট্য। বাংলাদেশে আর কখনো এমন ঘটনা ঘটতে দেওয়া উচিত নয়। কমিশনের প্রথম বছরে দায়বদ্ধতা নিশ্চিতকরণে কিছু অগ্রগতি হলেও সরকারকে আরও এগিয়ে আসতে হবে। ন্যায্য ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করে অপরাধীদের জবাবদিহির আওতায় আনা এবং ভুক্তভোগী ও তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে।

গুম থেকে বেঁচে ফেরা ১০ ব্যক্তি, ভুক্তভোগীর স্বজন এবং তাদের সহায়তাকারী একজন আইনজীবীর সাক্ষাৎকার নিয়েছে ফোর্টিফাই রাইটস। দুজন ভুক্তভোগী জানান, তারা ‘আয়নাঘর’ নামে কুখ্যাত গোপন আটককেন্দ্রে বন্দি ছিলেন এবং শেখ হাসিনার পতনের পর মুক্তি পান। সাবেক আওয়ামী লীগ সরকারের সময়ে গুম হওয়া অনেকেই প্রতিপক্ষ রাজনৈতিক দলের কর্মী ছিলেন, বিশেষ করে বিএনপি ও জামায়াতে ইসলামীর।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৭ আগস্ট বাংলাদেশ সরকার গুমের হাজারো ঘটনার তদন্তে স্বাধীন কমিশন গঠন করে। একই মাসে বাংলাদেশ ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য প্রোটেকশন অব অল পারসন্স ফ্রম এনফোর্সড ডিজঅ্যাপেয়ারেন্সে স্বাক্ষর করে। ইতোমধ্যে কমিশন ১৮ শতাধিক গুমের মামলা গ্রহণ করেছে এবং শত শত মানুষের এখনো নিখোঁজ থাকার তথ্য জানিয়েছে। ২০২৪ সালের ডিসেম্বরে কমিশন আংশিক প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয় শেখ হাসিনার আমলে গুম ছিল ‘কেন্দ্রীয় নির্দেশনায় পরিচালিত একটি পরিকল্পিত প্রক্রিয়া।’ ২০২৫ সালের জুনে সরকার কমিশনের মেয়াদ বাড়িয়ে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত করে।

এই সম্পর্কিত আরো

বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিকেল এসোসিয়েশনের পক্ষ থেকে মোঃ রেজাউল করিমকে সংবর্ধনা

সুনামগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত ১০

শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

গ্রেফতার নেই সিলেটে সাংবাদিকের বাসায় ডাকাতি, লুটপাট

জকিগঞ্জে পুলিশের অভিযানে ১০ হাজার ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

দিরাইয়ে জলমহাল দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৪০

ফলোআপ জামালগঞ্জে ঠেলাগাড়ি চালক হত্যা: স্ত্রী-শালিকা ও প্রেমিকের পরিকল্পনা, গ্রেপ্তার ১

বানিয়াচং মডেল প্রেসক্লাবের রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল

সিলেটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএবি) এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

বরযাত্রীদের ক্ষোভে সামনে এলো দুর্ভোগ: বালাগঞ্জে টলাখালি নদীতে নেই সেতু