রবিবার, ০৮ মার্চ ২০২৬
রবিবার, ০৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিকেল এসোসিয়েশনের পক্ষ থেকে মোঃ রেজাউল করিমকে সংবর্ধনা সুনামগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত ১০ শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল গ্রেফতার নেই - সিলেটে সাংবাদিকের বাসায় ডাকাতি, লুটপাট জকিগঞ্জে পুলিশের অভিযানে ১০ হাজার ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ দিরাইয়ে জলমহাল দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৪০ ফলোআপ - জামালগঞ্জে ঠেলাগাড়ি চালক হত্যা: স্ত্রী-শালিকা ও প্রেমিকের পরিকল্পনা, গ্রেপ্তার ১ বানিয়াচং মডেল প্রেসক্লাবের রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সিলেটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএবি) এর ইফতার মাহফিল অনুষ্ঠিত বরযাত্রীদের ক্ষোভে সামনে এলো দুর্ভোগ: বালাগঞ্জে টলাখালি নদীতে নেই সেতু
advertisement
আন্তর্জাতিক

‘বিশ্বের সবচেয়ে দয়ালু বিচারক’ ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও আর নেই

যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের অবসরপ্রাপ্ত বিচারক ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও মারা গেছেন। অনলাইনে ‘বিশ্বের সবচেয়ে দয়ালু বিচারক’ হিসেবে পরিচিত এই বিচারকের বয়স হয়েছিল ৮৮ বছর।

সামাজিক যোগাযোগমাধ্যমে তার অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে জানানো হয়, অগ্ন্যাশয়ের ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে তিনি মৃত্যুবরণ করেছেন।

টেলিভিশন অনুষ্ঠান কট ইন প্রভিডেন্স–এর মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিতি পান ক্যাপ্রিও। বিচারক হিসেবে দায়িত্ব পালনের সময় দয়া ও সহানুভূতির দৃষ্টান্ত স্থাপন করে তিনি জনমনে জায়গা করে নেন। ছোটখাটো ট্রাফিক আইন লঙ্ঘন বা সামান্য অপরাধের ক্ষেত্রে তিনি বহুবার জরিমানা মওকুফ করেছেন। তার আদালতের ভিডিওগুলোতে রসবোধ, মমত্ববোধ ও মানবিকতার ছাপ স্পষ্ট ছিল, যা সামাজিক যোগাযোগমাধ্যমে শত কোটিরও বেশি বার দেখা হয়েছে।

ইউটিউবের অসংখ্য ভিডিওতে দেখা যেত, আদালতে হাজির ব্যক্তিদের গল্প মনোযোগ দিয়ে শুনছেন ক্যাপ্রিও। অনেক সময় শিশুদের বিচারকের আসনে বসিয়ে তাদের বাবা-মায়ের বিষয়ে সিদ্ধান্ত নিতে বলতেন। তিনি বিশ্বাস করতেন, আইন সবার জন্য সমান হলেও বাস্তবে নিম্ন আয়ের অসংখ্য মানুষ আইনি সহায়তা থেকে বঞ্চিত হন।

রোড আইল্যান্ডের গভর্নর ড্যান ম্যাককি এক শোকবার্তায় বলেন, ‘বিচারক ক্যাপ্রিও শুধু জনগণের সেবাই করেননি, তিনি বিচারকের আসনে মানবতার এক অসাধারণ প্রতীক ছিলেন।’

প্রায় চার দশক দায়িত্ব পালনের পর ২০২৩ সালে অবসর নেন ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও। তার দৃঢ় বিশ্বাস ছিল—ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব দয়া, ন্যায্যতা ও সহানুভূতির মাধ্যমে।

এই সম্পর্কিত আরো

বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিকেল এসোসিয়েশনের পক্ষ থেকে মোঃ রেজাউল করিমকে সংবর্ধনা

সুনামগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত ১০

শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

গ্রেফতার নেই সিলেটে সাংবাদিকের বাসায় ডাকাতি, লুটপাট

জকিগঞ্জে পুলিশের অভিযানে ১০ হাজার ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

দিরাইয়ে জলমহাল দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৪০

ফলোআপ জামালগঞ্জে ঠেলাগাড়ি চালক হত্যা: স্ত্রী-শালিকা ও প্রেমিকের পরিকল্পনা, গ্রেপ্তার ১

বানিয়াচং মডেল প্রেসক্লাবের রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল

সিলেটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএবি) এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

বরযাত্রীদের ক্ষোভে সামনে এলো দুর্ভোগ: বালাগঞ্জে টলাখালি নদীতে নেই সেতু