রবিবার, ০৮ মার্চ ২০২৬
রবিবার, ০৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিকেল এসোসিয়েশনের পক্ষ থেকে মোঃ রেজাউল করিমকে সংবর্ধনা সুনামগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত ১০ শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল গ্রেফতার নেই - সিলেটে সাংবাদিকের বাসায় ডাকাতি, লুটপাট জকিগঞ্জে পুলিশের অভিযানে ১০ হাজার ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ দিরাইয়ে জলমহাল দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৪০ ফলোআপ - জামালগঞ্জে ঠেলাগাড়ি চালক হত্যা: স্ত্রী-শালিকা ও প্রেমিকের পরিকল্পনা, গ্রেপ্তার ১ বানিয়াচং মডেল প্রেসক্লাবের রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সিলেটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএবি) এর ইফতার মাহফিল অনুষ্ঠিত বরযাত্রীদের ক্ষোভে সামনে এলো দুর্ভোগ: বালাগঞ্জে টলাখালি নদীতে নেই সেতু
advertisement
আন্তর্জাতিক

গাজায় ত্রাণ নিতে এসে ২১, অনাহারে মরলেন ১১ জন

গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় অন্তত ৩৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে ২১ জন ছিলেন মানবিক সহায়তা নিতে আসা মানুষ এবং ১১ জন অনাহারে মারা গেছেন।

শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলের যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত অপুষ্টিজনিত কারণে মোট ২১২ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৯৮ জনই শিশু। 

সম্প্রতি এসব মৃত্যুর ঘটনা বেড়েছে, কারণ গত মে মাসের শেষ দিকে সম্পূর্ণ অবরোধ আংশিক তুলে নেওয়ার পরও ইসরাইল গাজায় ত্রাণ সরবরাহে কঠোর বিধিনিষেধ বজায় রেখেছে।

উত্তর গাজার আল-শিফা হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবু সালমিয়া আল-জাজিরাকে বলেন, দুর্ভিক্ষ এখন শিশু ও প্রবীণদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে।

তিনি বলেন, শিশুদের অনাহার রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় এবং মৃত্যুর কারণ হতে পারে।

শুক্রবার বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) ইসরাইলকে গাজায় প্রতিদিন অন্তত ১০০টি ত্রাণ ট্রাক প্রবেশের অনুমতি দিতে আহ্বান জানায়। সংস্থাটি জানায়, এখন পর্যন্ত কেবল ৬০ জন ত্রাণ ট্রাক চালককে ইসরাইলি সেনারা অনুমোদন দিয়েছে।

তবে গাজার বাসিন্দাদের মৌলিক চাহিদা মেটাতে জাতিসংঘের অন্যান্য সংস্থা ও গাজার কর্তৃপক্ষ প্রতিদিন অন্তত ৬০০ ট্রাকের প্রয়োজন বলে জানিয়েছে।

সূত্র: আল-জাজিরা

এই সম্পর্কিত আরো

বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিকেল এসোসিয়েশনের পক্ষ থেকে মোঃ রেজাউল করিমকে সংবর্ধনা

সুনামগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত ১০

শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

গ্রেফতার নেই সিলেটে সাংবাদিকের বাসায় ডাকাতি, লুটপাট

জকিগঞ্জে পুলিশের অভিযানে ১০ হাজার ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

দিরাইয়ে জলমহাল দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৪০

ফলোআপ জামালগঞ্জে ঠেলাগাড়ি চালক হত্যা: স্ত্রী-শালিকা ও প্রেমিকের পরিকল্পনা, গ্রেপ্তার ১

বানিয়াচং মডেল প্রেসক্লাবের রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল

সিলেটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএবি) এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

বরযাত্রীদের ক্ষোভে সামনে এলো দুর্ভোগ: বালাগঞ্জে টলাখালি নদীতে নেই সেতু