রবিবার, ০৮ মার্চ ২০২৬
রবিবার, ০৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিকেল এসোসিয়েশনের পক্ষ থেকে মোঃ রেজাউল করিমকে সংবর্ধনা সুনামগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত ১০ শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল গ্রেফতার নেই - সিলেটে সাংবাদিকের বাসায় ডাকাতি, লুটপাট জকিগঞ্জে পুলিশের অভিযানে ১০ হাজার ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ দিরাইয়ে জলমহাল দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৪০ ফলোআপ - জামালগঞ্জে ঠেলাগাড়ি চালক হত্যা: স্ত্রী-শালিকা ও প্রেমিকের পরিকল্পনা, গ্রেপ্তার ১ বানিয়াচং মডেল প্রেসক্লাবের রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সিলেটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএবি) এর ইফতার মাহফিল অনুষ্ঠিত বরযাত্রীদের ক্ষোভে সামনে এলো দুর্ভোগ: বালাগঞ্জে টলাখালি নদীতে নেই সেতু
advertisement
আন্তর্জাতিক

পুরো গাজা দখল করতে না পারলে ইস্তফা দিন, সেনাপ্রধানকে নেতানিয়াহু

গাজায় চলমান সামরিক অভিযানের প্রেক্ষাপটে নতুন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়ায়েল জামিরকে কড়া বার্তা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি সাফ জানিয়ে দিয়েছেন—গাজার পূর্ণ নিয়ন্ত্রণে অভিযান পরিচালনার পরিকল্পনা না থাকলে যেন সেনাপ্রধান পদত্যাগ করেন।

সেনাপ্রধানকে পাঠানো এক লিখিত বার্তায় নেতানিয়াহু বলেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে গাজার সম্পূর্ণ দখল। এজন্য উপত্যকার প্রতিটি অংশে অভিযান চালাতে হবে। এমনকি যেসব এলাকায় আমরা সন্দেহ করছি হামাস ইসরায়েলি জিম্মিদের লুকিয়ে রেখেছে, সেখানেও সামরিক অভিযান করতে হবে। যদি আপনি এই লক্ষ্যকে সমর্থন করেন, তাহলে দায়িত্ব পালন করুন। নইলে ইস্তফা দিন।

সোমবার জেরুজালেম পোস্ট-এর এক প্রতিবেদনে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তরের সূত্র উল্লেখ করে এসব তথ্য জানানো হয়।

এর আগে গত জানুয়ারিতে ইসরায়েলি সেনাবাহিনীর তৎকালীন প্রধান লেফটেন্যান্ট জেনারেল হেরজি হালেভি পদত্যাগ করেন। পদত্যাগের সময় তিনি বলেন, গাজায় হামাসকে সম্পূর্ণ ধ্বংস করার লক্ষ্য পূরণ হয়নি। সেই ব্যর্থতার দায় স্বীকার করে আমি দায়িত্ব ছাড়ছি।

হালেভির পদত্যাগের প্রায় দুই মাস পর, চলতি বছরের মার্চে সেনাবাহিনীর শীর্ষ পদে আসেন ইয়ায়েল জামির।

এদিকে মঙ্গলবার সকালে জরুরি মন্ত্রিসভা বৈঠক ডেকেছেন নেতানিয়াহু। প্রধান আলোচ্য বিষয়—গাজা থেকে ইসরায়েলি জিম্মিদের মুক্তি।

সেনাপ্রধানকে নেতানিয়াহুর বার্তার প্রতিক্রিয়া জানিয়েছে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস। গোষ্ঠীটির একজন মুখপাত্র বলেন, আমরা তার বার্তাকে গুরুত্ব দিচ্ছি না। তার মূল লক্ষ্য যে পুরো গাজা দখল করা— তা আমরা আগে থেকেই জানি।

এই সম্পর্কিত আরো

বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিকেল এসোসিয়েশনের পক্ষ থেকে মোঃ রেজাউল করিমকে সংবর্ধনা

সুনামগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত ১০

শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

গ্রেফতার নেই সিলেটে সাংবাদিকের বাসায় ডাকাতি, লুটপাট

জকিগঞ্জে পুলিশের অভিযানে ১০ হাজার ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

দিরাইয়ে জলমহাল দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৪০

ফলোআপ জামালগঞ্জে ঠেলাগাড়ি চালক হত্যা: স্ত্রী-শালিকা ও প্রেমিকের পরিকল্পনা, গ্রেপ্তার ১

বানিয়াচং মডেল প্রেসক্লাবের রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল

সিলেটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএবি) এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

বরযাত্রীদের ক্ষোভে সামনে এলো দুর্ভোগ: বালাগঞ্জে টলাখালি নদীতে নেই সেতু