মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
দৈনিক সবুজ সিলেটে সংবাদ প্রকাশ - জাফলংয়ে গুঁড়িয়ে দেওয়া হলো কুদ্দুস সিন্ডিকেটের ১২ অবৈধ দোকান কানাইঘাটে আবাদি জমিতে মাটি কাটার হিড়িক, রাস্তা-ঘাটের বেহাল দশা চুনারুঘাটে প্রবাসীর বাড়ির রাস্তা কেটে পুকুর খনন, ইউএনওর হস্তক্ষেপে কাজ বন্ধ তোপখানা বিএনপি পরিবারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল জৈন্তাপুরে খাঁসিয়া পল্লী পরিদর্শনে পুলিশ, চোরাচালান ঠেকাতে সতর্কতা সুনামগঞ্জে দুই ইটভাটাকে তিন লাখ টাকা জরিমানা, কার্যক্রম বন্ধ ঈদের আগেই মাওলানা মুশতাক (রাহ.) হত্যার রহস্য উদঘাটনের দাবি ফুটবল খেলাকে কেন্দ্র করে বিশ্বনাথে দুই গ্রামের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক অস্ট্রেলিয়ায় পয়েন্টশূন্য বাংলাদেশ নারী ফুটবল দল: প্রশ্নে বাফুফের প্রস্তুতি খাদিমপাড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে মন্নানের ৬ মাসের কারাদন্ড
advertisement
আন্তর্জাতিক

অস্তিত্ব সংকটে নেতানিয়াহুর সরকার

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতাসীন জোট থেকে বেরিয়ে গেছে অন্যতম শরিক কট্টর ডানপন্থী দল ইউনাইটেড তোরাহ জুডাইজম (ইউটিজে)। ইয়েশিভা শিক্ষার্থীদের সামরিক পরিষেবা থেকে অব্যাহতি দেওয়ার বিল প্রণয়নে সরকারের ব্যর্থতা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি।


এর ফলে ১২০ আসন বিশিষ্ট নেসেটে (সংসদ) নেতানিয়াহুর সংখ্যাগরিষ্ঠতা এখন মাত্র ৬১ আসনে নেমে এসেছে। এতে তাঁর সরকার একটি নড়বড়ে অবস্থায় পর্যবসিত হলো।


ইউটিজে-এর সাতজন সদস্যের মধ্যে ছয়জনই পদত্যাগপত্র জমা দিয়েছেন। এর আগে এক মাস আগেই দলের চেয়ারম্যান ইৎজাক গোল্ডনফ পদত্যাগ করেন। ইউটিজে দলটি মূলত দেগেল হাতোরাহ এবং আগুদাত ইসরায়েল নামক দুটি উপদলের সমন্বয়ে গঠিত।


দেগেল হাতোরাহ এক বিবৃতিতে জানিয়েছে, তাদের প্রধান রাব্বিদের সঙ্গে আলোচনার পর এবং ‘সরকারের পক্ষ থেকে পবিত্র ইয়েশিভা শিক্ষার্থীদের অধ্যয়নের মর্যাদা নিশ্চিত করার প্রতিশ্রুতি বারবার লঙ্ঘিত হওয়ার’ কারণে তাদের সংসদ সদস্যরা জোট ও সরকার থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। গোল্ডনফের একজন মুখপাত্রও নিশ্চিত করেছেন, মোট সাতজন ইউটিজে সংসদ সদস্য সরকার ছাড়ছেন।


কট্টর ডানপন্থী দলগুলো দীর্ঘদিন ধরে বলে আসছে, ইয়েশিভা শিক্ষার্থীদের সামরিক পরিষেবা থেকে অব্যাহতি দেওয়ার একটি বিল প্রণয়ন ২০২২ সালের শেষের দিকে জোটে যোগদানের সময় তাদের মূল প্রতিশ্রুতি ছিল। এই বিলটি পাস না হওয়ায় তারা বারবার জোট ছাড়ার হুমকি দিয়ে আসছিল।

এই সম্পর্কিত আরো

দৈনিক সবুজ সিলেটে সংবাদ প্রকাশ জাফলংয়ে গুঁড়িয়ে দেওয়া হলো কুদ্দুস সিন্ডিকেটের ১২ অবৈধ দোকান

কানাইঘাটে আবাদি জমিতে মাটি কাটার হিড়িক, রাস্তা-ঘাটের বেহাল দশা

চুনারুঘাটে প্রবাসীর বাড়ির রাস্তা কেটে পুকুর খনন, ইউএনওর হস্তক্ষেপে কাজ বন্ধ

তোপখানা বিএনপি পরিবারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

জৈন্তাপুরে খাঁসিয়া পল্লী পরিদর্শনে পুলিশ, চোরাচালান ঠেকাতে সতর্কতা

সুনামগঞ্জে দুই ইটভাটাকে তিন লাখ টাকা জরিমানা, কার্যক্রম বন্ধ

ঈদের আগেই মাওলানা মুশতাক (রাহ.) হত্যার রহস্য উদঘাটনের দাবি

ফুটবল খেলাকে কেন্দ্র করে বিশ্বনাথে দুই গ্রামের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

অস্ট্রেলিয়ায় পয়েন্টশূন্য বাংলাদেশ নারী ফুটবল দল: প্রশ্নে বাফুফের প্রস্তুতি

খাদিমপাড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে মন্নানের ৬ মাসের কারাদন্ড