মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
দৈনিক সবুজ সিলেটে সংবাদ প্রকাশ - জাফলংয়ে গুঁড়িয়ে দেওয়া হলো কুদ্দুস সিন্ডিকেটের ১২ অবৈধ দোকান কানাইঘাটে আবাদি জমিতে মাটি কাটার হিড়িক, রাস্তা-ঘাটের বেহাল দশা চুনারুঘাটে প্রবাসীর বাড়ির রাস্তা কেটে পুকুর খনন, ইউএনওর হস্তক্ষেপে কাজ বন্ধ তোপখানা বিএনপি পরিবারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল জৈন্তাপুরে খাঁসিয়া পল্লী পরিদর্শনে পুলিশ, চোরাচালান ঠেকাতে সতর্কতা সুনামগঞ্জে দুই ইটভাটাকে তিন লাখ টাকা জরিমানা, কার্যক্রম বন্ধ ঈদের আগেই মাওলানা মুশতাক (রাহ.) হত্যার রহস্য উদঘাটনের দাবি ফুটবল খেলাকে কেন্দ্র করে বিশ্বনাথে দুই গ্রামের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক অস্ট্রেলিয়ায় পয়েন্টশূন্য বাংলাদেশ নারী ফুটবল দল: প্রশ্নে বাফুফের প্রস্তুতি খাদিমপাড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে মন্নানের ৬ মাসের কারাদন্ড
advertisement
আন্তর্জাতিক

সামরিক বিমানের কাছাকাছি যুদ্ধবিমান পাঠানোয় চীনকে কড়া বার্তা জাপানের

নিজেদের গোয়েন্দা তথ্য সংগ্রহকারী বিমানের কাছাকাছি না আসতে চীনকে অনুরোধ করেছে জানান। গত সপ্তাহে চীনের যুদ্ধবিমান দুইবার জাপানের আত্নরক্ষা বাহিনীর বিমানের কাছাকাছি চলে আসায় কড়া বার্তা দিয়েছে দেশটি। 

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত সপ্তাহের শুরুতে একটি চীনা সামরিক বিমান দুইবার জাপানের বিমান আত্মরক্ষা বাহিনীর একটি বিমানের অস্বাভাবিক কাছাকাছি দূরত্ব দিয়ে উড়েছে। তারা জানিয়েছে যে দুটি ঘটনাই পূর্ব চীন সাগরের গভীর সমুদ্রের উপর ঘটেছে। খবর এপির।  

মন্ত্রণালয় জানিয়েছে, প্রথম ঘটনাটি ঘটে বুধবার সকালে, যখন একটি চীনা জেএইচ-৭ যুদ্ধবিমান বারবার জাপানি ওয়াইএস-১১ গোয়েন্দা তথ্য সংগ্রহকারী বিমানের কাছে চলে আসে। এই অবস্থা প্রায় ১৫ মিনিট ধরে চলে।

মন্ত্রণালয়ের ভাষ্যমতে, এক পর্যায়ে চীনা বিমানটি অনুভূমিকভাবে জাপানি বিমানের কাছাকাছি প্রায় ৩০ মিটারের মধ্যে চলে আসে। তারা জানিয়েছে, জাপানি বিমানটি সেই সময় নজরদারি ও পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করছিল।

মন্ত্রণালয়ের ভাষ্যানুযায়ী, কাছাকাছি চলে আসার দ্বিতীয় ঘটনাটি ঘটে বৃহস্পতিবার, যখন একটি চীনা জেএইচ-৭ বিমান প্রায় ১০ মিনিট ধরে জাপানের একটি ওয়াইএস-১১ বিমানের কাছ দিয়ে বারবার উড়ে যায়। এক পর্যায়ে, এটির অনুভূমিক দূরত্ব প্রায় ৬০ মিটারে নেমে আসে।

মন্ত্রণালয় বলছে, জাপান চীনের কাছে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে এবং এই ধরনের কার্যকলাপের পুনরাবৃত্তি না হওয়া নিশ্চিত করার জন্য জোরালোভাবে আহ্বান জানিয়েছে।

এদিকে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির সঙ্গে সঙ্গে জাপান তাদের প্রতিরক্ষা জোরদার করার সাম্প্রতিকতম পদক্ষেপ হিসেবে বুধবার দক্ষিণ-পশ্চিম জাপানের একটি নতুন স্থায়ী ঘাঁটিতে তাদের ভি-২২ অসপ্রে ( V-22 Osprey) যুদ্ধবিমানের বহর মোতায়েন শুরু করেছে।

জাপানের গ্রাউন্ড সেল্ফ-ডিফেন্স ফোর্স জানিয়েছে, ১৭টি অসপ্রের বহরের প্রথমটি বুধবার ক্যাম্প সাগা-তে তাদের নতুন হোম বেসে পৌঁছেছে, বাকিগুলো আগস্ট মাসের মাঝামাঝি সময়ের মধ্যে আসবে।

 এই পদক্ষেপ জাপানের দ্রুত সামরিক প্রস্তুতির অংশ, বিশেষ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে, যা ওই এলাকায় চীনের ক্রমবর্ধমান আগ্রাসী সমুদ্র কার্যকলাপের প্রতিরোধ হিসেবে কাজ করবে।

জাপান চীন

এই সম্পর্কিত আরো

দৈনিক সবুজ সিলেটে সংবাদ প্রকাশ জাফলংয়ে গুঁড়িয়ে দেওয়া হলো কুদ্দুস সিন্ডিকেটের ১২ অবৈধ দোকান

কানাইঘাটে আবাদি জমিতে মাটি কাটার হিড়িক, রাস্তা-ঘাটের বেহাল দশা

চুনারুঘাটে প্রবাসীর বাড়ির রাস্তা কেটে পুকুর খনন, ইউএনওর হস্তক্ষেপে কাজ বন্ধ

তোপখানা বিএনপি পরিবারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

জৈন্তাপুরে খাঁসিয়া পল্লী পরিদর্শনে পুলিশ, চোরাচালান ঠেকাতে সতর্কতা

সুনামগঞ্জে দুই ইটভাটাকে তিন লাখ টাকা জরিমানা, কার্যক্রম বন্ধ

ঈদের আগেই মাওলানা মুশতাক (রাহ.) হত্যার রহস্য উদঘাটনের দাবি

ফুটবল খেলাকে কেন্দ্র করে বিশ্বনাথে দুই গ্রামের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

অস্ট্রেলিয়ায় পয়েন্টশূন্য বাংলাদেশ নারী ফুটবল দল: প্রশ্নে বাফুফের প্রস্তুতি

খাদিমপাড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে মন্নানের ৬ মাসের কারাদন্ড