মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
দৈনিক সবুজ সিলেটে সংবাদ প্রকাশ - জাফলংয়ে গুঁড়িয়ে দেওয়া হলো কুদ্দুস সিন্ডিকেটের ১২ অবৈধ দোকান কানাইঘাটে আবাদি জমিতে মাটি কাটার হিড়িক, রাস্তা-ঘাটের বেহাল দশা চুনারুঘাটে প্রবাসীর বাড়ির রাস্তা কেটে পুকুর খনন, ইউএনওর হস্তক্ষেপে কাজ বন্ধ তোপখানা বিএনপি পরিবারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল জৈন্তাপুরে খাঁসিয়া পল্লী পরিদর্শনে পুলিশ, চোরাচালান ঠেকাতে সতর্কতা সুনামগঞ্জে দুই ইটভাটাকে তিন লাখ টাকা জরিমানা, কার্যক্রম বন্ধ ঈদের আগেই মাওলানা মুশতাক (রাহ.) হত্যার রহস্য উদঘাটনের দাবি ফুটবল খেলাকে কেন্দ্র করে বিশ্বনাথে দুই গ্রামের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক অস্ট্রেলিয়ায় পয়েন্টশূন্য বাংলাদেশ নারী ফুটবল দল: প্রশ্নে বাফুফের প্রস্তুতি খাদিমপাড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে মন্নানের ৬ মাসের কারাদন্ড
advertisement
আন্তর্জাতিক

ভারতে হঠাৎ রয়টার্সের এক্স অ্যাকাউন্ট বন্ধ, কারণ নিয়ে ধোঁয়াশা

আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্সের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলটি ভারতে হঠাৎ বন্ধ হয়ে গেছে। দেশটির ব্যবহারকারীরা রয়টার্সের অ্যাকাউন্টটিতে প্রবেশ করতে চাইলে একটি বার্তা দেখাচ্ছে—‘আইনি অনুরোধে এই অ্যাকাউন্ট সীমিত করা হয়েছে’। তবে ঠিক কোন আইনি নির্দেশের কারণে এই সিদ্ধান্ত, তা এখনও স্পষ্ট করে কিছু জানায়নি রয়টার্স কর্তৃপক্ষ।

রোববার (৬ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট ভারতে দেখা না যাওয়ার ঘটনায় ভারত সরকার জানিয়েছে, তারা এই অ্যাকাউন্ট বন্ধের কোনও অনুরোধ করেনি।

বর্তমানে ভারতের ব্যবহারকারীরা রয়টার্সের এক্স হ্যান্ডেলে ঢুকতে পারছেন না। সেখানে একটি বার্তা দেখা যাচ্ছে— ‘আইনি অনুরোধে এই অ্যাকাউন্ট সীমিত করা হয়েছে’।

তবে ভারত সরকারের একজন মুখপাত্র রোববার সকালে বলেন, ‘রয়টার্সের অ্যাকাউন্ট বন্ধের কোনও অনুরোধ ভারত সরকারের পক্ষ থেকে করা হয়নি। আমরা এক্স-এর সঙ্গে যোগাযোগ রেখে সমস্যার সমাধানের চেষ্টা করছি’।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, সম্ভবত পুরোনো কোনও অনুরোধের ভিত্তিতে এখন এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আগে পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের সময় ভারত সরকার একাধিক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক করার অনুরোধ করেছিল এবং রয়টার্সের নাম সেই তালিকায় ছিল বলে মনে করা হচ্ছে। তবে অন্য অনেকের অ্যাকাউন্ট ব্লক হলেও তখন তাদের অ্যাকাউন্ট ব্লক হয়নি।

বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে ভারতীয় বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, রয়টার্সের অ্যাকাউন্টটি শিগগিরই আবার সচল হয়ে যেতে পারে।

এই সম্পর্কিত আরো

দৈনিক সবুজ সিলেটে সংবাদ প্রকাশ জাফলংয়ে গুঁড়িয়ে দেওয়া হলো কুদ্দুস সিন্ডিকেটের ১২ অবৈধ দোকান

কানাইঘাটে আবাদি জমিতে মাটি কাটার হিড়িক, রাস্তা-ঘাটের বেহাল দশা

চুনারুঘাটে প্রবাসীর বাড়ির রাস্তা কেটে পুকুর খনন, ইউএনওর হস্তক্ষেপে কাজ বন্ধ

তোপখানা বিএনপি পরিবারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

জৈন্তাপুরে খাঁসিয়া পল্লী পরিদর্শনে পুলিশ, চোরাচালান ঠেকাতে সতর্কতা

সুনামগঞ্জে দুই ইটভাটাকে তিন লাখ টাকা জরিমানা, কার্যক্রম বন্ধ

ঈদের আগেই মাওলানা মুশতাক (রাহ.) হত্যার রহস্য উদঘাটনের দাবি

ফুটবল খেলাকে কেন্দ্র করে বিশ্বনাথে দুই গ্রামের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

অস্ট্রেলিয়ায় পয়েন্টশূন্য বাংলাদেশ নারী ফুটবল দল: প্রশ্নে বাফুফের প্রস্তুতি

খাদিমপাড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে মন্নানের ৬ মাসের কারাদন্ড