মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
দৈনিক সবুজ সিলেটে সংবাদ প্রকাশ - জাফলংয়ে গুঁড়িয়ে দেওয়া হলো কুদ্দুস সিন্ডিকেটের ১২ অবৈধ দোকান কানাইঘাটে আবাদি জমিতে মাটি কাটার হিড়িক, রাস্তা-ঘাটের বেহাল দশা চুনারুঘাটে প্রবাসীর বাড়ির রাস্তা কেটে পুকুর খনন, ইউএনওর হস্তক্ষেপে কাজ বন্ধ তোপখানা বিএনপি পরিবারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল জৈন্তাপুরে খাঁসিয়া পল্লী পরিদর্শনে পুলিশ, চোরাচালান ঠেকাতে সতর্কতা সুনামগঞ্জে দুই ইটভাটাকে তিন লাখ টাকা জরিমানা, কার্যক্রম বন্ধ ঈদের আগেই মাওলানা মুশতাক (রাহ.) হত্যার রহস্য উদঘাটনের দাবি ফুটবল খেলাকে কেন্দ্র করে বিশ্বনাথে দুই গ্রামের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক অস্ট্রেলিয়ায় পয়েন্টশূন্য বাংলাদেশ নারী ফুটবল দল: প্রশ্নে বাফুফের প্রস্তুতি খাদিমপাড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে মন্নানের ৬ মাসের কারাদন্ড
advertisement
আন্তর্জাতিক

‘আমি ভয় পাই না’, ট্রাম্পের হুমকির জবাবে বললেন মামদানি

নিউ ইয়র্ক সিটির ডেমোক্র্যাট মেয়র পদপ্রার্থী জোহরান মামদানি সাফ জানিয়ে দিয়েছেন, তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিতে ভীত নন। মামদানির প্রার্থীতা চূড়ান্ত হওয়ার পরই ট্রাম্প তাকে ‘পাগল’ ও ‘কমিউনিস্ট’ বলে আক্রমণ করেন এবং হুমকি দেন, যদি মামদানি অভিবাসন সংস্থা আইসিই-কে নিউ ইয়র্কে কাজ করতে বাধা দেন, তবে তাকে গ্রেফতার করে নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে।

প্রতিক্রিয়ায় মামদানি বলেন—প্রেসিডেন্ট আমাকে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর হুমকি দিয়েছেন। শুধু এ কারণে যে আমি আমাদের শহরে আইসিই-এর তাণ্ডব থামাতে চাই। আমি কোনও আইন ভাঙিনি। আমি এই ভয়ভীতি মেনে নেব না। খবর দ্য ইন্ডিপেন্ডেন্টের। 

তিনি আরও বলেন, এ হুমকি শুধু আমার প্রতি নয়—এটি একটি বার্তা যে তুমি যদি মুখ খোলো, তারা তোমার পেছনে লাগবে।

ট্রাম্পের প্রশংসায় ভূষিত নিউ ইয়র্কের বর্তমান মেয়র এরিক অ্যাডামসকেও কটাক্ষ করেছেন মামদানি। বলেন, এ প্রশংসা অবাক করার মতো নয়। বরং তা প্রমাণ করে কেন এরিক অ্যাডামসের সময় শেষ হওয়া দরকার।

প্রসঙ্গত, ভারতীয় বংশোদ্ভূত মামদানি ১৯৯৮ সালে সাত বছর বয়সে আমেরিকায় আসেন। নিউ ইয়র্কে বসবাসরত প্রগতিশীল যুবসমাজের মাঝে তার জনপ্রিয়তা দ্রুত বেড়েছে। অনেকে তাকে আমেরিকান সমাজতন্ত্রের নতুন মুখ বলেও অভিহিত করছেন। তিনি আসন্ন নভেম্বর নির্বাচনে নিউ ইয়র্কের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এই সম্পর্কিত আরো

দৈনিক সবুজ সিলেটে সংবাদ প্রকাশ জাফলংয়ে গুঁড়িয়ে দেওয়া হলো কুদ্দুস সিন্ডিকেটের ১২ অবৈধ দোকান

কানাইঘাটে আবাদি জমিতে মাটি কাটার হিড়িক, রাস্তা-ঘাটের বেহাল দশা

চুনারুঘাটে প্রবাসীর বাড়ির রাস্তা কেটে পুকুর খনন, ইউএনওর হস্তক্ষেপে কাজ বন্ধ

তোপখানা বিএনপি পরিবারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

জৈন্তাপুরে খাঁসিয়া পল্লী পরিদর্শনে পুলিশ, চোরাচালান ঠেকাতে সতর্কতা

সুনামগঞ্জে দুই ইটভাটাকে তিন লাখ টাকা জরিমানা, কার্যক্রম বন্ধ

ঈদের আগেই মাওলানা মুশতাক (রাহ.) হত্যার রহস্য উদঘাটনের দাবি

ফুটবল খেলাকে কেন্দ্র করে বিশ্বনাথে দুই গ্রামের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

অস্ট্রেলিয়ায় পয়েন্টশূন্য বাংলাদেশ নারী ফুটবল দল: প্রশ্নে বাফুফের প্রস্তুতি

খাদিমপাড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে মন্নানের ৬ মাসের কারাদন্ড