মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সংসদ উপনেতা-স্পিকার পদে ৮, ডেপুটি স্পিকারে ৪ নাম আলোচনায় নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ- দিরাইয়ে বাণিজ্যমন্ত্রী জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে শান্তিগঞ্জে র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত বিয়ানীবাজারে যাত্রীবেশে চালকের হাত-পা বেঁধে সিএনজি ছিনতাই: গ্রেপ্তার ৪ লন্ডনে ব্রিটিশ প্রতিমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টার বৈঠক ইউএনডিপি ও বাংলাদেশ সরকারের অংশীদারিত্ব আরও সুদৃঢ় হবে নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধসহ ৯ সুপারিশ দৈনিক সবুজ সিলেটে সংবাদ প্রকাশ - জাফলংয়ে গুঁড়িয়ে দেওয়া হলো কুদ্দুস সিন্ডিকেটের ১২ অবৈধ দোকান কানাইঘাটে আবাদি জমিতে মাটি কাটার হিড়িক, রাস্তা-ঘাটের বেহাল দশা চুনারুঘাটে প্রবাসীর বাড়ির রাস্তা কেটে পুকুর খনন, ইউএনওর হস্তক্ষেপে কাজ বন্ধ
advertisement
আন্তর্জাতিক

ইসরাইলের হামলায় ৭৮৫ ফিলিস্তিনি ক্রীড়াবিদের মৃত্যু

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনে এখন পর্যন্ত ফিলিস্তিনের অন্তত ৭৮৫ জন ক্রীড়াবিদ ও ক্রীড়া কর্মকর্তা প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ)।

নিহতদের বেশিরভাগই গাজা উপত্যকার বাসিন্দা, তবে পশ্চিম তীরেও প্রাণ হারিয়েছে অন্তত ২৩ জনের।

তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদলুকে এই তথ্য নিশ্চিত করেছেন পিএফএর সহ-সভাপতি সুসান শালাবি। 

তিনি জানান, নিহতদের মধ্যে ৪৩৭ জনই ফুটবলার। এদের মধ্যে পশ্চিম তীর থেকে ছিলেন ১৫ জন।

নিবন্ধিত খেলোয়াড় ও সংশ্লিষ্ট কর্মীদের তথ্য ব্যবহার করে এবং গাজার আঞ্চলিক দফতর থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই হিসাব তৈরি করা হয়েছে বলে জানানো হয়। 

তবে শালাবি সতর্ক করে বলেন, ধ্বংসস্তূপের নিচে এখনো অনেক নিখোঁজ থাকায় নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। পাশাপাশি অবরোধ ও অব্যাহত বিমান হামলার কারণে অনেক এলাকায় পৌঁছানোও অসম্ভব হয়ে গেছে।

শুধু প্রাণহানিই নয়, ইসরাইলি বাহিনীর হামলায় ফিলিস্তিনের ক্রীড়া অবকাঠামো অংশ ধ্বংস হয়ে গেছে।

শালাবির ভাষায়, অন্তত ২৮৮টি ক্রীড়া প্রতিষ্ঠান সম্পূর্ণ বা আংশিকভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে স্টেডিয়াম, জিমনেসিয়াম ও ক্লাব ভবন। ধ্বংসপ্রাপ্ত স্থাপনাগুলোর ২১টি অবস্থিত পশ্চিম তীরে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অক্টোবর ২০২৩ থেকে এ পর্যন্ত গাজায় ইসরাইলি হামলায় নিহত হয়েছে অন্তত ৫৬ হাজার ফিলিস্তিনি। 

এই সম্পর্কিত আরো

সংসদ উপনেতা-স্পিকার পদে ৮, ডেপুটি স্পিকারে ৪ নাম আলোচনায়

নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ- দিরাইয়ে বাণিজ্যমন্ত্রী

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে শান্তিগঞ্জে র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত

বিয়ানীবাজারে যাত্রীবেশে চালকের হাত-পা বেঁধে সিএনজি ছিনতাই: গ্রেপ্তার ৪

লন্ডনে ব্রিটিশ প্রতিমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টার বৈঠক

ইউএনডিপি ও বাংলাদেশ সরকারের অংশীদারিত্ব আরও সুদৃঢ় হবে

নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধসহ ৯ সুপারিশ

দৈনিক সবুজ সিলেটে সংবাদ প্রকাশ জাফলংয়ে গুঁড়িয়ে দেওয়া হলো কুদ্দুস সিন্ডিকেটের ১২ অবৈধ দোকান

কানাইঘাটে আবাদি জমিতে মাটি কাটার হিড়িক, রাস্তা-ঘাটের বেহাল দশা

চুনারুঘাটে প্রবাসীর বাড়ির রাস্তা কেটে পুকুর খনন, ইউএনওর হস্তক্ষেপে কাজ বন্ধ