মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের ইফতার মাহফিল অনুষ্ঠিত কুয়ালালামপুরে প্রবাসী সংস্থার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল জামালগঞ্জে হিউম্যান ওয়েলফেয়ার ট্রাস্টের ফুড প্যাক বিতরণ তাহিরপুরে অবৈধ ড্রেজার বন্ধে অভিযানে হামলা, ম্যাজিস্ট্রেটের সামনেই কর্মচারী আহত ফ্যামিলি কার্ড প্রদানের লক্ষ্য পারিবারিক ভিত্তিকে আরও শক্তিশালী করা: বাণিজ্যমন্ত্রী পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহার, তবে ডিপো থেকে তেল তুলবেন না ব্যবসায়ীরা সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য : প্রধানমন্ত্রী ইউরোপীয় প্রধানকে ‘ভণ্ডামি’ বন্ধের আহ্বান ইরানের হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ আটকাবে না ইরান ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী
advertisement
আন্তর্জাতিক

জাতিসংঘ পরমাণু সংস্থাকে সহযোগিতা করবে না ইরান, সংসদে বিল

ইরানের পার্লামেন্ট আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সহযোগিতা স্থগিতসংক্রান্ত একটি বিতর্কিত বিল অনুমোদন করেছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম নুর নিউজ জানিয়েছে, আজ বুধবার এই বিল অনুমোদিত হয়। এর ফলে দেশটির পরমাণু কার্যক্রমে আন্তর্জাতিক পর্যবেক্ষণ ও স্বচ্ছতার পথ আরও সংকুচিত হলো।

এই সিদ্ধান্ত এমন এক সময়ে এল, যখন ইসরায়েলের সঙ্গে ইরানের উত্তেজনা তুঙ্গে। টানা ১২ দিনের সংঘাতের পর তেহরান এই পদক্ষেপ নিল। ইসরায়েলের অভিযোগ, ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে। তবে ইরান সব সময়ই বলে আসছে, তার পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত।

বিলটি এখন আইনে পরিণত করতে গেলে গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদন প্রয়োজন হবে। এতে বলা হয়েছে, ভবিষ্যতে আইএইএর পরিদর্শকদের ইরানের পারমাণবিক স্থাপনায় প্রবেশ করতে হলে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের অনুমোদন নিতে হবে।

পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটি ইতিমধ্যে বিলটির মূল কাঠামো অনুমোদন করেছে। কমিটির মুখপাত্র জানিয়েছেন, বিল কার্যকর হলে আইএইএর পর্যবেক্ষণ ক্যামেরা স্থাপন, নিয়মিত পরিদর্শন ও রিপোর্ট দেওয়া স্থগিত রাখা হবে।

আইএইএর পক্ষ থেকে বিলটি নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি। তবে সংস্থাটির মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন, তিনি ইরানে পরিদর্শক দল পাঠানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে, সেসব স্থাপনায়, যেখানে ১৩ জুনের ইসরায়েলি হামলার আগে ইউরেনিয়াম সমৃদ্ধ করা হচ্ছিল।

এই বিল পাস ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ আরও বাড়িয়ে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এই সম্পর্কিত আরো

সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুয়ালালামপুরে প্রবাসী সংস্থার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

জামালগঞ্জে হিউম্যান ওয়েলফেয়ার ট্রাস্টের ফুড প্যাক বিতরণ

তাহিরপুরে অবৈধ ড্রেজার বন্ধে অভিযানে হামলা, ম্যাজিস্ট্রেটের সামনেই কর্মচারী আহত

ফ্যামিলি কার্ড প্রদানের লক্ষ্য পারিবারিক ভিত্তিকে আরও শক্তিশালী করা: বাণিজ্যমন্ত্রী

পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহার, তবে ডিপো থেকে তেল তুলবেন না ব্যবসায়ীরা

সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য : প্রধানমন্ত্রী

ইউরোপীয় প্রধানকে ‘ভণ্ডামি’ বন্ধের আহ্বান ইরানের

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ আটকাবে না ইরান

৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী