মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের ইফতার মাহফিল অনুষ্ঠিত কুয়ালালামপুরে প্রবাসী সংস্থার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল জামালগঞ্জে হিউম্যান ওয়েলফেয়ার ট্রাস্টের ফুড প্যাক বিতরণ তাহিরপুরে অবৈধ ড্রেজার বন্ধে অভিযানে হামলা, ম্যাজিস্ট্রেটের সামনেই কর্মচারী আহত ফ্যামিলি কার্ড প্রদানের লক্ষ্য পারিবারিক ভিত্তিকে আরও শক্তিশালী করা: বাণিজ্যমন্ত্রী পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহার, তবে ডিপো থেকে তেল তুলবেন না ব্যবসায়ীরা সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য : প্রধানমন্ত্রী ইউরোপীয় প্রধানকে ‘ভণ্ডামি’ বন্ধের আহ্বান ইরানের হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ আটকাবে না ইরান ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী
advertisement
আন্তর্জাতিক

তেহরানে প্রস্তুত বাস, সন্ধ্যায় দেশের উদ্দেশে রওনা হচ্ছে প্রথম দল

তেহরান থেকে দেশে ফিরতে আগ্রহীদের জন্য বাস প্রস্তুত রাখা হয়েছে। সবকিছু ঠিক থাকলে বুধবার (২৫ জুন) সন্ধ্যায় তেহরান থেকে বাংলাদেশিদের প্রথম দল বাসে করে পাকিস্তান সীমান্তের উদ্দেশে রওনা হবে। ধারণা করা হচ্ছে, ৩০ বা তার কাছাকাছি সংখ্যক বাংলাদেশি প্রথম দফায় দেশে ফিরবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, দেশে ফিরতে আগ্রহীদের প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হয়েছে। তেহরান থেকে প্রথম দলকে দেশে ফেরাতে দূতাবাস এরইমধ্যে বাস ভাড়া করেছে। বাস প্রস্তুত আছে। দূতাবাস আশা করছে, বুধবার সন্ধ্যায় আগ্রহীদের নিয়ে তেহরান থেকে দেশের উদ্দেশে যাত্রা শুরু করা যাবে।

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ইরান-ইসরায়েলের সংঘাত প্রশমিত হচ্ছে। এটি একটি ভালো খবর। শুরুতে অনেকে দেশে ফিরতে আগ্রহ দেখালেও এখন অনেকের মধ্যে অনাগ্রহ দেখা যাচ্ছে। তারা হয়তো পরিস্থিতি বিবেচনায় নিয়ে চিন্তা করছেন, যদি থাকা যায়। আশা করা হচ্ছে, প্রথম ধাপে ৩০ না হলেও, তার কাছাকাছি একটি দল দেশে ফিরবেন। তাদের মধ্যে ইরানে চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশি নারী, শিশুদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ইরান থেকে দেশে ফিরতে এখন পর্যন্ত ২৫০ বাংলাদেশি দূতাবাসে নিবন্ধন করেছেন। তাদের মধ্যে ৯০-এর কিছু বেশি বাংলাদেশির একটি তালিকা পাকিস্তান সরকারকে দেওয়া হয়েছে। বাংলাদেশিরা তেহরান থেকে স্থলপথে ইরান সীমান্ত পার হয়ে পাকিস্তান সীমান্তে প্রবেশ করবেন। সেখান থেকে দুবাই হয়ে আকাশপথে তারা ঢাকায় ফিরবেন।

এই সম্পর্কিত আরো

সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুয়ালালামপুরে প্রবাসী সংস্থার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

জামালগঞ্জে হিউম্যান ওয়েলফেয়ার ট্রাস্টের ফুড প্যাক বিতরণ

তাহিরপুরে অবৈধ ড্রেজার বন্ধে অভিযানে হামলা, ম্যাজিস্ট্রেটের সামনেই কর্মচারী আহত

ফ্যামিলি কার্ড প্রদানের লক্ষ্য পারিবারিক ভিত্তিকে আরও শক্তিশালী করা: বাণিজ্যমন্ত্রী

পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহার, তবে ডিপো থেকে তেল তুলবেন না ব্যবসায়ীরা

সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য : প্রধানমন্ত্রী

ইউরোপীয় প্রধানকে ‘ভণ্ডামি’ বন্ধের আহ্বান ইরানের

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ আটকাবে না ইরান

৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী