বুধবার, ১১ মার্চ ২০২৬
বুধবার, ১১ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের ইফতার মাহফিল অনুষ্ঠিত কুয়ালালামপুরে প্রবাসী সংস্থার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল জামালগঞ্জে হিউম্যান ওয়েলফেয়ার ট্রাস্টের ফুড প্যাক বিতরণ তাহিরপুরে অবৈধ ড্রেজার বন্ধে অভিযানে হামলা, ম্যাজিস্ট্রেটের সামনেই কর্মচারী আহত ফ্যামিলি কার্ড প্রদানের লক্ষ্য পারিবারিক ভিত্তিকে আরও শক্তিশালী করা: বাণিজ্যমন্ত্রী পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহার, তবে ডিপো থেকে তেল তুলবেন না ব্যবসায়ীরা সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য : প্রধানমন্ত্রী ইউরোপীয় প্রধানকে ‘ভণ্ডামি’ বন্ধের আহ্বান ইরানের হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ আটকাবে না ইরান ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী
advertisement
আন্তর্জাতিক

ইরানে মার্কিন হামলাকে হিরোশিমায় বোমা ফেলার সঙ্গে তুলনা ট্রাম্পের

ইরানে সম্প্রতি চালানো যুক্তরাষ্ট্রের হামলাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা নিক্ষেপের সঙ্গে তুলনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নেদারল্যান্ডসে ন্যাটো সম্মেলনে তিনি বলেন, আমি হিরোশিমা বা নাগাসাকির উদাহরণ দিতে চাই না, কিন্তু বাস্তবে সেগুলো যুদ্ধের ইতি টেনেছিল – যেমনটা এবার ইরানের ক্ষেত্রেও ঘটেছে। খবর সিএনএনের। 

ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের ওই হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ‘কয়েক দশক পিছিয়ে গেছে’, এবং এটি ইরানের জন্য এমন এক ‘ভয়াবহ অভিজ্ঞতা’ ছিল, যা তাদেরকে ভবিষ্যতে কখনো ইউরেনিয়াম সমৃদ্ধ করতে বাধা দেবে।

ট্রাম্প বলেন, তিনি এখন ইসরাইলের কাছ থেকে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ মূল্যায়ন প্রতিবেদনের অপেক্ষায় আছেন এবং তার দাবি—এ হামলা ‘সম্পূর্ণ ধ্বংসের’ একটি নিদর্শন হয়ে থাকবে।

প্রসঙ্গত, নেদারল্যান্ডসের হেগে চলছে ন্যাটো সম্মেলন। সামিট শুরুর আগে ন্যাটো সেক্রেটারি জেনারেল মার্ক রুট্টে এক সংবাদ সম্মেলনে জানান, এবার ন্যাটো প্রতিরক্ষা বাজেট বাড়িয়ে প্রত্যেক দেশের জিডিপির ৫ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আশা করেন, সব দেশ এটি মানবে। 

ট্রাম্প বলেন, ‘গাজায় ইসরাইলের যুদ্ধের ব্যাপারে অনেক অগ্রগতি হয়েছে।’ মধ্যপ্রাচ্যে মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ তাকে বলে খুব শিগগিরই ‘যুদ্ধবিরতি’ হবে। 

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান সাংবাদিকদের বলেছেন, আমার মনে হয় না, আগামী এক দশকেও রাশিয়া ন্যাটো ভূখণ্ডে হামলা করতে পারবে। 

এই সম্পর্কিত আরো

সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুয়ালালামপুরে প্রবাসী সংস্থার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

জামালগঞ্জে হিউম্যান ওয়েলফেয়ার ট্রাস্টের ফুড প্যাক বিতরণ

তাহিরপুরে অবৈধ ড্রেজার বন্ধে অভিযানে হামলা, ম্যাজিস্ট্রেটের সামনেই কর্মচারী আহত

ফ্যামিলি কার্ড প্রদানের লক্ষ্য পারিবারিক ভিত্তিকে আরও শক্তিশালী করা: বাণিজ্যমন্ত্রী

পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহার, তবে ডিপো থেকে তেল তুলবেন না ব্যবসায়ীরা

সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য : প্রধানমন্ত্রী

ইউরোপীয় প্রধানকে ‘ভণ্ডামি’ বন্ধের আহ্বান ইরানের

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ আটকাবে না ইরান

৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী