রবিবার, ০৮ মার্চ ২০২৬
রবিবার, ০৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শান্তিগঞ্জে দরগাপাশা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ২৬ মার্চ দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ৫৩ অতিরিক্ত পুলিশ সুপার বদলি বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিকেল এসোসিয়েশনের পক্ষ থেকে মোঃ রেজাউল করিমকে সংবর্ধনা সুনামগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত ১০ শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল গ্রেফতার নেই - সিলেটে সাংবাদিকের বাসায় ডাকাতি, লুটপাট জকিগঞ্জে পুলিশের অভিযানে ১০ হাজার ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ দিরাইয়ে জলমহাল দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৪০ ফলোআপ - জামালগঞ্জে ঠেলাগাড়ি চালক হত্যা: স্ত্রী-শালিকা ও প্রেমিকের পরিকল্পনা, গ্রেপ্তার ১
advertisement
আন্তর্জাতিক

লন্ডনে পাহলভিপন্থীদের ইরান সরকারবিরোধী বিক্ষোভে হামলা

লন্ডনের কেন্দ্রস্থলে অবস্থিত ইরানি দূতাবাসের বাইরে দেশটির সরকারবিরোধী এক বিক্ষোভ চলাকালে হামলার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার এই হামলার ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

যুক্তরাজ্যের স্কটল্যান্ড ইয়ার্ডের বরাতে দ্য টাইমস জানিয়েছে, শুক্রবার সকালে সংঘটিত এই ঘটনায় দুজন আহত হয়েছেন। ঘটনাস্থলেই জরুরি চিকিৎসা দেওয়ার পর তাঁদের হাসপাতালে পাঠানো হয়।

বিক্ষোভটি চলমান ইসরায়েল-ইরান উত্তেজনার প্রেক্ষাপটে আয়োজিত হয়েছিল এবং এটি ছিল ইসলামি শাসনব্যবস্থার বিরুদ্ধে একটি প্রতিবাদ। বিক্ষোভকারীদের অনেকেই সাবেক যুবরাজ রেজা পাহলভির সমর্থনে পতাকা ও ব্যানার বহন করছিলেন। সেখানে ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের আগের জাতীয় পতাকাও দেখা গেছে।

লন্ডনের পুলিশ এক বিবৃতিতে বলেছে—২০ জুন সকাল ৯টা ৫৩ মিনিটে প্রিন্সেস গেট এলাকায় মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ছয়জনকে গুরুতর শারীরিক আঘাত করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তারা এখনো পুলিশ হেফাজতে রয়েছে।

পুলিশ আরও জানায়, আহত দুই ব্যক্তিকে লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিসের সহায়তায় হাসপাতালে পাঠানো হয়েছে এবং ঘটনাস্থল ঘিরে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

এই সম্পর্কিত আরো

শান্তিগঞ্জে দরগাপাশা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

২৬ মার্চ দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

৫৩ অতিরিক্ত পুলিশ সুপার বদলি

বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিকেল এসোসিয়েশনের পক্ষ থেকে মোঃ রেজাউল করিমকে সংবর্ধনা

সুনামগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত ১০

শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

গ্রেফতার নেই সিলেটে সাংবাদিকের বাসায় ডাকাতি, লুটপাট

জকিগঞ্জে পুলিশের অভিযানে ১০ হাজার ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

দিরাইয়ে জলমহাল দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৪০

ফলোআপ জামালগঞ্জে ঠেলাগাড়ি চালক হত্যা: স্ত্রী-শালিকা ও প্রেমিকের পরিকল্পনা, গ্রেপ্তার ১