রবিবার, ০৮ মার্চ ২০২৬
রবিবার, ০৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিকেল এসোসিয়েশনের পক্ষ থেকে মোঃ রেজাউল করিমকে সংবর্ধনা সুনামগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত ১০ শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল গ্রেফতার নেই - সিলেটে সাংবাদিকের বাসায় ডাকাতি, লুটপাট জকিগঞ্জে পুলিশের অভিযানে ১০ হাজার ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ দিরাইয়ে জলমহাল দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৪০ ফলোআপ - জামালগঞ্জে ঠেলাগাড়ি চালক হত্যা: স্ত্রী-শালিকা ও প্রেমিকের পরিকল্পনা, গ্রেপ্তার ১ বানিয়াচং মডেল প্রেসক্লাবের রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সিলেটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএবি) এর ইফতার মাহফিল অনুষ্ঠিত বরযাত্রীদের ক্ষোভে সামনে এলো দুর্ভোগ: বালাগঞ্জে টলাখালি নদীতে নেই সেতু
advertisement
আন্তর্জাতিক

ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির অধিকার আছে: রাশিয়া

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির অধিকার রয়েছে এবং এটি বৈধ। রুশ বার্তা সংস্থা তাসের বরাতে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে পারমাণবিক হুমকি কোনো কাল্পনিক বিষয় নয় বরং এটি বাস্তব এবং কার্যকর ঝুঁকি তৈরি করছে গোটা অঞ্চল ও বিশ্বের জন্য। খবর ইরনা নিউজ।

তিনি আরও বলেন, ইরানের পরমাণু স্থাপনার উপর ইসরাইলের সাম্প্রতিক হামলাগুলো কেবল উত্তেজনা বৃদ্ধি করছে না বরং এগুলো ‘অঞ্চল ও বৈশ্বিক নিরাপত্তার জন্য সরাসরি হুমকি।’

রাশিয়ার পক্ষ থেকে জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি গেন্নাদি গাতিলভও ইসরাইলের হামলার বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন। জেনেভায় এক বিবৃতিতে তিনি বলেন, ইসরাইলের এ আগ্রাসী আচরণ আন্তর্জাতিকভাবে স্পষ্ট আইনি ও রাজনৈতিক শাস্তি দাবি করে।

তিনি সতর্ক করে বলেন, যদিও রাশিয়া ও কিছু দেশ সংঘর্ষ থামাতে চেষ্টা করছে, তবে বাস্তবে সবচেয়ে নেতিবাচক ও অনিশ্চিত পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে অঞ্চলটি। এর প্রতিক্রিয়া শুধু মধ্যপ্রাচ্যে নয়, পুরো বিশ্বের জন্য বিপর্যয় বয়ে আনতে পারে।

ইরনার প্রতিবেদন বলছে, ১৩ জুন গভীর রাতে ইসরাইল ইরানের অভ্যন্তরে অকারণে সামরিক হামলা চালায়, যেখানে আবাসিক ভবনসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে বোমা বর্ষণ করা হয়। এতে শীর্ষস্থানীয় ইরানি সামরিক কর্মকর্তারা নিহত হন এবং সাধারণ নাগরিকদের ঘরবাড়ি ধ্বংস হয়।

এর জবাবে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি সেদিনই নতুন সামরিক কমান্ডার নিয়োগ দেন এবং ঘোষণা দেন, ইসরাইলের জন্য অন্ধকার সময় আসছে।

পরে ইরানি সশস্ত্র বাহিনী প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়ে বলে, আমরা জাহান্নামের দরজা খুলে দেব।

এরপরই তেলআবিব, জেরুজালেম ও হাইফাসহ ইসরাইল অধিকৃত অঞ্চলগুলোর ওপর ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু হয়।

এই সম্পর্কিত আরো

বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিকেল এসোসিয়েশনের পক্ষ থেকে মোঃ রেজাউল করিমকে সংবর্ধনা

সুনামগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত ১০

শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

গ্রেফতার নেই সিলেটে সাংবাদিকের বাসায় ডাকাতি, লুটপাট

জকিগঞ্জে পুলিশের অভিযানে ১০ হাজার ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

দিরাইয়ে জলমহাল দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৪০

ফলোআপ জামালগঞ্জে ঠেলাগাড়ি চালক হত্যা: স্ত্রী-শালিকা ও প্রেমিকের পরিকল্পনা, গ্রেপ্তার ১

বানিয়াচং মডেল প্রেসক্লাবের রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল

সিলেটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএবি) এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

বরযাত্রীদের ক্ষোভে সামনে এলো দুর্ভোগ: বালাগঞ্জে টলাখালি নদীতে নেই সেতু