রবিবার, ০৮ মার্চ ২০২৬
রবিবার, ০৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিকেল এসোসিয়েশনের পক্ষ থেকে মোঃ রেজাউল করিমকে সংবর্ধনা সুনামগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত ১০ শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল গ্রেফতার নেই - সিলেটে সাংবাদিকের বাসায় ডাকাতি, লুটপাট জকিগঞ্জে পুলিশের অভিযানে ১০ হাজার ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ দিরাইয়ে জলমহাল দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৪০ ফলোআপ - জামালগঞ্জে ঠেলাগাড়ি চালক হত্যা: স্ত্রী-শালিকা ও প্রেমিকের পরিকল্পনা, গ্রেপ্তার ১ বানিয়াচং মডেল প্রেসক্লাবের রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সিলেটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএবি) এর ইফতার মাহফিল অনুষ্ঠিত বরযাত্রীদের ক্ষোভে সামনে এলো দুর্ভোগ: বালাগঞ্জে টলাখালি নদীতে নেই সেতু
advertisement
আন্তর্জাতিক

‘যুক্তরাষ্ট্রের সব ঘাঁটিই আমাদের ক্ষেপণাস্ত্রের আওতায়’ : ইরান

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘যদি কোনো সংঘাত বাধে, তাহলে যুক্তরাষ্ট্রকে এ অঞ্চল ছেড়ে চলে যেতে হবে। কারণ তাদের সব সামরিক ঘাঁটিই আমাদের ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে’।

বুধবার তেহরানে মন্ত্রিসভার বৈঠকের ফাঁকে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। খবর বার্তা সংস্থা মেহের’র।

প্রতিবেদন অনুযায়ী, আজিজ নাসিরজাদে এ সময় ইরানের বিরুদ্ধে কিছু দেশের হুমকির প্রসঙ্গে বলেন, ‘আমি ইরানবাসী এবং সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে বলছি—আল্লাহর ইচ্ছায় আলোচনার মাধ্যমে সমাধান আসবে। তবে যদি আলোচনা ব্যর্থ হয় এবং আমাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়, তাহলে শত্রুপক্ষের ক্ষয়ক্ষতি আমাদের চেয়ে বহুগুণ বেশি হবে’।

তিনি আরও বলেন, ‘সংঘাত হলে আমরা যুক্তরাষ্ট্রের সব ঘাঁটিতে হামলা চালাবো, সেগুলো যেসব দেশে অবস্থিত, সে দেশগুলোর কথা বিবেচনা না করেই’।

অন্য এক প্রসঙ্গে ইরানী প্রতিরক্ষামন্ত্রী জানান, ইরান সম্প্রতি সফলভাবে একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে, যার ওয়ারহেড ছিল দুই টনের। 

নাসিরজাদে বলেন, ‘এ সাফল্য আমাদের প্রতিরক্ষা সক্ষমতায় এক বিশাল অগ্রগতি’।

তিনি যোগ করেন, ‘আমরা প্রতিরক্ষা খাতে খুব ভালো অগ্রগতি অর্জন করেছি। আমাদের অপারেশনাল বাহিনী সম্পূর্ণভাবে সজ্জিত’।

বিশ্লেষকদের মতে, গত সপ্তাহে চালানো ওই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ইরানের সামগ্রিক সামরিক প্রস্তুতি ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিরই অংশ। যা চলমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে বিবেচিত।

এই সম্পর্কিত আরো

বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিকেল এসোসিয়েশনের পক্ষ থেকে মোঃ রেজাউল করিমকে সংবর্ধনা

সুনামগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত ১০

শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

গ্রেফতার নেই সিলেটে সাংবাদিকের বাসায় ডাকাতি, লুটপাট

জকিগঞ্জে পুলিশের অভিযানে ১০ হাজার ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

দিরাইয়ে জলমহাল দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৪০

ফলোআপ জামালগঞ্জে ঠেলাগাড়ি চালক হত্যা: স্ত্রী-শালিকা ও প্রেমিকের পরিকল্পনা, গ্রেপ্তার ১

বানিয়াচং মডেল প্রেসক্লাবের রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল

সিলেটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএবি) এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

বরযাত্রীদের ক্ষোভে সামনে এলো দুর্ভোগ: বালাগঞ্জে টলাখালি নদীতে নেই সেতু