শনিবার, ০৭ মার্চ ২০২৬
শনিবার, ০৭ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
দিরাইয়ে জলমহাল দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৪০ ফলোআপ - জামালগঞ্জে ঠেলাগাড়ি চালক হত্যা: স্ত্রী-শালিকা ও প্রেমিকের পরিকল্পনা, গ্রেপ্তার ১ বানিয়াচং মডেল প্রেসক্লাবের রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সিলেটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএবি) এর ইফতার মাহফিল অনুষ্ঠিত বরযাত্রীদের ক্ষোভে সামনে এলো দুর্ভোগ: বালাগঞ্জে টলাখালি নদীতে নেই সেতু দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সিলেটে ডিজেলের ‘সঙ্কট’, ফুরিয়ে আসছে পেট্রোল-অকটেনও নিজেদের ব্যর্থতা ঢাকতে জুলাই বিপ্লবকে অস্বীকার করছে বিএনপি: আল্লামা মামুনুল হক সংসদে আদর্শ বিরোধী দলের ভূমিকার প্রস্তুতি জামায়াত জোটের জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০ কোটি ডলারের রাডার ব্যবস্থা ধ্বংস করেছে ইরান: ব্লুমবার্গ
advertisement
আন্তর্জাতিক

রিল বানাতে গিয়ে যমুনায় তলিয়ে গেল ৬ কিশোরী

উত্তর ভারতের তীব্র গরম থেকে একটু স্বস্তি পেতে গিয়ে এক ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল ৬ কিশোরীর। মঙ্গলবার দুপুরে আগ্রার সিকান্দ্রা থানা এলাকায় যমুনা নদীতে গোসল করতে নেমে ডুবে যায় তারা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নদীর ধারে খেলতে খেলতে মোবাইলে ভিডিও রেকর্ড করছিল মেয়েরা। এরপর ধীরে ধীরে পানিতে নামলে হঠাৎ স্রোতের টানে তলিয়ে যায় তারা।

আজ বুধবার ভারতীয় এনডিটিভি জানিয়েছে, প্রথমে চারজনের মৃত্যুর খবর পাওয়া যায়। বাকি দুজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসার সময় তারাও মারা যায়। নিহত ছয়জনই একটি বর্ধিত পরিবারের সদস্য এবং একই গ্রামে বসবাস করত।

স্থানীয় সূত্রে জানা গেছে, তারা কাছের এক ক্ষেতে কাজ করে নদীর ধারে আসে এবং অতিরিক্ত গরম থেকে বাঁচতে পানিতে নামে।

কিশোরীদের এক আত্মীয় বলেছেন, ‘নদীর ধারে আমাদের খামার আছে। গরমে একটু জলে নামতেই গিয়েছিল। ভাবতেও পারিনি এমন ভয়ংকর কিছু ঘটে যাবে।’

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা গ্রামে নেমে আসে শোকের ছায়া। শোকার্ত পরিবার ও গ্রামবাসী হাসপাতাল ও ময়নাতদন্ত কেন্দ্রে জড়ো হন। প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধারের পর তা ময়নাতদন্তে পাঠান।

জেলা প্রশাসনের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে।

এই সম্পর্কিত আরো

দিরাইয়ে জলমহাল দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৪০

ফলোআপ জামালগঞ্জে ঠেলাগাড়ি চালক হত্যা: স্ত্রী-শালিকা ও প্রেমিকের পরিকল্পনা, গ্রেপ্তার ১

বানিয়াচং মডেল প্রেসক্লাবের রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল

সিলেটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএবি) এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

বরযাত্রীদের ক্ষোভে সামনে এলো দুর্ভোগ: বালাগঞ্জে টলাখালি নদীতে নেই সেতু

দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

সিলেটে ডিজেলের ‘সঙ্কট’, ফুরিয়ে আসছে পেট্রোল-অকটেনও

নিজেদের ব্যর্থতা ঢাকতে জুলাই বিপ্লবকে অস্বীকার করছে বিএনপি: আল্লামা মামুনুল হক

সংসদে আদর্শ বিরোধী দলের ভূমিকার প্রস্তুতি জামায়াত জোটের

জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০ কোটি ডলারের রাডার ব্যবস্থা ধ্বংস করেছে ইরান: ব্লুমবার্গ