শনিবার, ০৭ মার্চ ২০২৬
শনিবার, ০৭ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
নিজেদের ব্যর্থতা ঢাকতে জুলাই বিপ্লবকে অস্বীকার করছে বিএনপি: আল্লামা মামুনুল হক সংসদে আদর্শ বিরোধী দলের ভূমিকার প্রস্তুতি জামায়াত জোটের জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০ কোটি ডলারের রাডার ব্যবস্থা ধ্বংস করেছে ইরান: ব্লুমবার্গ ইসলামী ব্যাংকের বার্ষিক রিস্ক কনফারেন্স অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিয়ে নতুন বার্তা দিল দূতাবাস সীমিতভাবে মধ্যপ্রাচ্য ফ্লাইট চালু তেল বিক্রির অনিয়ম ঠেকাতে মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত সিলেট সিটি নির্বাচনে ৩৬ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে সাংবাদিক বাবরের চমক সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: তথ্যমন্ত্রী মৃত্যুপুরী থেকে ফেরার আকুতি ৩১ নাবিকের
advertisement
আন্তর্জাতিক

হজযাত্রীদের জন্য দাবদাহ নিয়ে সতর্কবার্তা, হতে পারে বালুঝড়ও

চলতি বছর হজ পালন করতে আসা হজযাত্রীদের জন্য তীব্র গরম বা দাবদাহ সংক্রান্ত সতর্কবার্তা জারি করেছে সৌদি আরব। শুক্রবার (৩০ মে) সৌদি আরবের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর ন্যাশনাল সেন্টার অব মেটেওরোলজি (এনসিএম) জানিয়েছে, দিনের বেলায় হজের সময় সৌদির তাপমাত্রা সর্বনিম্ন ৪০ ডিগ্রি থেকে ৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। এছাড়াও, দিনের বেলায় প্রচণ্ড এই তাপমাত্রার সঙ্গে বালুঝড়ও যুক্ত হতে পারে। 

আগামী ৪ জুন থেকে চলতি বছরের হজের আনুষ্ঠানিকতা শুরু হবে। আবহাওয়ার পূর্বাভাসে এনসিএম জানিয়েছে, দিনের তাপমাত্রার মতোই রাতেও বাড়বে তাপমাত্রা। 


সংস্থাটি বলছে, রাতের বেলায় একই তাপমাত্রা ২৭ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে। এছাড়া হজের দিনগুলোতে বাতাসে আদ্রতার উপস্থিতি থাকবে ১৫ শতাংশ থেকে ৬০ শতাংশ পর্যন্ত। 

এনসিএমের শীর্ষ নির্বাহী কর্মকর্তা ড. আয়মান গুলাম জানান, উত্তরাঞ্চল এবং উত্তরপশ্চিমাঞ্চল থেকে আসা গরম ও শুষ্ক বাতাসের প্রভাবে খোলা অঞ্চল ও হাইওয়েতে ঘটতে পারে বালুঝড়। বাতাসের গতি ঝড়ের সময় ঘণ্টায় ২৫ কিলোমিটার থেকে ৩৫ কিলোমিটারের মধ্যে ওঠানামা করবে।


বালুঝড়ের পাশাপাশি মৌসুমি ঝড় ও বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টির সতর্কবার্তাও এনসিএম দিয়েছে। একইসঙ্গে হজযাত্রীরা যেন পর্যাপ্ত পরিমানে পানি পান করেন এবং আবহাওয়াগত হালনাগাদ পূর্বাভাস সম্পর্কে সচেতন থাকতে বলেছে সংস্থাটি।

ইসলামের ৫টি স্থম্ভের মধ্যে অন্যতম একটি হচ্ছে হজ। জীবনে অন্তত একবার প্রত্যেক সামর্থ্যবান মুসলিম নারী-পুরুষের জন্য অন্তত একবার হজ করা ফরজ কাজ। এ কারণে হজের মৌসুমে প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মুসল্লি মক্কায় এসে সমবেত হন।

সূত্র: গালফ নিউজ

এই সম্পর্কিত আরো

নিজেদের ব্যর্থতা ঢাকতে জুলাই বিপ্লবকে অস্বীকার করছে বিএনপি: আল্লামা মামুনুল হক

সংসদে আদর্শ বিরোধী দলের ভূমিকার প্রস্তুতি জামায়াত জোটের

জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০ কোটি ডলারের রাডার ব্যবস্থা ধ্বংস করেছে ইরান: ব্লুমবার্গ

ইসলামী ব্যাংকের বার্ষিক রিস্ক কনফারেন্স অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিয়ে নতুন বার্তা দিল দূতাবাস

সীমিতভাবে মধ্যপ্রাচ্য ফ্লাইট চালু

তেল বিক্রির অনিয়ম ঠেকাতে মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত

সিলেট সিটি নির্বাচনে ৩৬ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে সাংবাদিক বাবরের চমক

সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: তথ্যমন্ত্রী

মৃত্যুপুরী থেকে ফেরার আকুতি ৩১ নাবিকের