শনিবার, ০৭ মার্চ ২০২৬
শনিবার, ০৭ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
দুই উপজেলার উন্নয়নে বিপ্লব ঘটাবো: এমরান চৌধুরী এমপি মালয়েশিয়ায় বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ইরান দূতাবাসের শোক বইতে স্বাক্ষর করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি: জামায়াত আমির উত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলে হারল বাংলাদেশ: নারী এশিয়ান কাপ ইরানে যুদ্ধ শুরু করার ক্ষমতা আপনাকে কে দিয়েছে: ট্রাম্পকে আমিরাতের ধনকুবের ইসরাইলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নে ক্ষেপণাস্ত্র হামলা রাষ্ট্রায়ত্ত সব ব্যাংকের খেলাপি কমলেও বেড়েছে জনতার ড্রোন দিয়েই অসম যুদ্ধে লড়ছে ইরান স্বাধীনতা পদক পাচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
advertisement
আন্তর্জাতিক

ভারত-পাকিস্তান উত্তেজনায় ‘উদ্বেগ’ প্রকাশ, যা বলল চীন

আজাদ কাশ্মীর ও পাকিস্তানের ভূখণ্ডে ভারতের সাম্প্রতিক সামরিক হামলার পর দক্ষিণ এশিয়ায় উত্তেজনা বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন। সেই সঙ্গে প্রতিবেশী ‘সুপার পাওয়ার’ দেশটি ভারত-পাকিস্তান উভয় পক্ষকে শান্তি ও সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছে। 

বুধবার সকালে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব কথা জানায়।

বিবৃতিতে বলা হয়, ‘ভারত ও পাকিস্তান এমন প্রতিবেশী, যারা একে অপরের পাশেই অবস্থিত এবং উভয়েই চীনের প্রতিবেশী। আর চীন সব ধরনের সন্ত্রাসবাদের বিরোধিতা করে’।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, ‘আমরা দুই দেশকে আহ্বান জানাই, যাতে তারা সামগ্রিক শান্তি ও স্থিতিশীলতার প্রেক্ষাপটকে অগ্রাধিকার দেয় ও শান্ত থাকে। তারা যেন এমন কোনো পদক্ষেপ না নেয়, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে’।


চীনের এই বিবৃতি এমন সময়ে এলো, যখন ভারত পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরের ভেতরে কথিত সন্ত্রাসী ঘাঁটির ওপর বিমান হামলা চালিয়েছে। 

ভারতের দাবি, ‘অপারেশন সিঁদুর’ নামের এই সামরিক হামলায় পাকিস্তানি ভূখণ্ডের ৯টি লক্ষ্যবস্তুতে নির্ভুল হামলা চালানো হয়েছে। 

হামলার শিকার স্থাপনাগুলো ভারতের বিরুদ্ধে হামলা পরিচালনার জন্য ব্যবহৃত হতো বলেও দাবি করেছে ভারত।

ভারতীয় সেনাবাহিনী মঙ্গলবার রাতে মাত্র ২৫ মিনিটে অন্তত ২৪টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তানে। এতে পাকিস্তানে কমপক্ষে ৭০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ভারত।

যদিও পাকিস্তানের দাবি, ভারতের হামলায় ২৬ জন নিহত ও ৪৬ জন আহত হয়েছেন।

অন্যদিকে কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ভারত-শাসিত কাশ্মীরে অন্তত ১০ জন নিহত ও ৩০ জনেরও বেশি আহত হয়েছেন।

এর আগে পাকিস্তান দাবি করেছে, তারা ভারতীয় অন্তত ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তবে, ভারতীয় কর্মকর্তারা জম্মু-কাশ্মীরে এখন পর্যন্ত ৩টি ভারতীয় বিমান বিধ্বস্ত হয়েছে বলে স্বীকার করেছেন।

হামলা-পাল্টা হামলা নিয়ে উভয় দেশের মাঝে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে বুধবার পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠকে ভারতের হামলার জবাবে পাকিস্তানের সেনাবাহিনীকে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। 

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ভারতের হামলাকে ‘কাপুরুষোচিত’ বলে অভিহিত করেছেন এবং পাল্টা ‘চূড়ান্ত জবাব’ শুরু হয়ে গেছে বলেও জানিয়েছেন। 

এই উত্তেজনার সূত্রপাত হয় মূলত এপ্রিল মাসে, ভারত-শাসিত কাশ্মীরে পর্যটকদের ওপর মারাত্মক জঙ্গি হামলায় ২৬ জন নিহত হওয়ার পর। ভারত এ ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করলেও, পাকিস্তান তা ‘ভিত্তিহীন’ বলে অস্বীকার করেছে। সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

এই সম্পর্কিত আরো

দুই উপজেলার উন্নয়নে বিপ্লব ঘটাবো: এমরান চৌধুরী এমপি

মালয়েশিয়ায় বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল

ইরান দূতাবাসের শোক বইতে স্বাক্ষর করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল

অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি: জামায়াত আমির

উত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলে হারল বাংলাদেশ: নারী এশিয়ান কাপ

ইরানে যুদ্ধ শুরু করার ক্ষমতা আপনাকে কে দিয়েছে: ট্রাম্পকে আমিরাতের ধনকুবের

ইসরাইলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নে ক্ষেপণাস্ত্র হামলা

রাষ্ট্রায়ত্ত সব ব্যাংকের খেলাপি কমলেও বেড়েছে জনতার

ড্রোন দিয়েই অসম যুদ্ধে লড়ছে ইরান

স্বাধীনতা পদক পাচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল