শনিবার, ০৭ মার্চ ২০২৬
শনিবার, ০৭ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
দুই উপজেলার উন্নয়নে বিপ্লব ঘটাবো: এমরান চৌধুরী এমপি মালয়েশিয়ায় বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ইরান দূতাবাসের শোক বইতে স্বাক্ষর করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি: জামায়াত আমির উত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলে হারল বাংলাদেশ: নারী এশিয়ান কাপ ইরানে যুদ্ধ শুরু করার ক্ষমতা আপনাকে কে দিয়েছে: ট্রাম্পকে আমিরাতের ধনকুবের ইসরাইলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নে ক্ষেপণাস্ত্র হামলা রাষ্ট্রায়ত্ত সব ব্যাংকের খেলাপি কমলেও বেড়েছে জনতার ড্রোন দিয়েই অসম যুদ্ধে লড়ছে ইরান স্বাধীনতা পদক পাচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
advertisement
আন্তর্জাতিক

ভারতে সংখ্যালঘু পুলিশ সদস্যের ওপর হামলা, গ্রেফতার ১

ধর্মীয় পরিচয়ের কারণে এবার ভারতে সংখ্যালঘু সম্প্রদায়ের পুলিশের ওপর আক্রমণ শুরু হয়েছে। মধ্যপ্রদেশের ভোপালের রানি কমলাপতি রেলস্টেশনে (পুরোনো নাম হাবিবগঞ্জ স্টেশন) রেলওয়ে পুলিশের এক পোশাকধারী কর্মীর ওপরে হামলা হয়েছে। ফিন্যান্সিয়াল এক্সপ্রেস, ইন্ডিয়া টুডে

 

পুলিশের সূত্রকে উদ্ধৃত করে ভারতীয় গণমাধ্যম ফিন্যান্সিয়াল এক্সপ্রেস জানিয়েছে, তিনজন তরুণ একজন রেলওয়ে পুলিশ কনস্টেবলের ওপর হামলা চালিয়েছেন। ওই তরুণেরা তার ইউনিফর্ম ছিঁড়ে ফেলেছেন। তরুণেরা তাকে গালিগালাজ এবং আপত্তিকর ধর্মীয় মন্তব্য করেন। ওই পুলিশ সদস্যের নাম নজর দৌলত খান। 

 

গত শনিবার দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। পুলিশ অভিযুক্ত তরুণদের মধ্যে একজনকে গ্রেফতার করেছে। বাকি দুই জন এখনো পলাতক। তারা নেশাগ্রস্ত ছিলেন বলে পুলিশ সূত্র জানিয়েছে।

 

স্থানীয় পুলিশ সূত্র জানায়, হেড কনস্টেবল নজর দৌলত এবং তার দল দোকান ও রেস্তোরাঁ বন্ধ করতে স্টেশন চত্বরে গিয়েছিলেন। তারা যখন এ কাজ করছিলেন তখন নজর দৌলত একটি থেমে থাকা গাড়ির মধ্যে একদল তরুণকে মদ্যপান করতে দেখেন। তিনি তাদের চলে যেতে বললে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে ওই তরুণেরা ওই পুলিশ সদস্যের ওপর হামলা চালায়।

 

রোববার ঘটনার একটি ভিডিও ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ভিডিও পুলিশের কাছেও স্বাভাবিক ভাবে পৌঁছায়। ভিডিওতে দেখা যাচ্ছে, তরুণেরা শুধু নজর দৌলতকে মারধরই করেননি, তার ধর্ম উল্লেখ করে অবমাননাকর মন্তব্যও করেছেন।

সন্দীপ ও কমল রঘুবংশী নামের নজর দৌলতের অন্য দুই সঙ্গী কনস্টেবল তাকে বাঁচাতে হস্তক্ষেপ করলে অভিযুক্ত তরুণদের একজন তাদের বলে, তোমরা হিন্দু ভাই, তোমরা এখান থেকে সরে যাও।

ওই তরুণ আরও বলেন, হিন্দু ভাইয়েরা বুদ্ধিমান আর এই লোক (দৌলত খান) তাদেরই বক্তৃতা দিচ্ছে।

রেলওয়ে স্টেশনে আশপাশের প্রত্যক্ষদর্শীদের রেকর্ড করা ভিডিওতে দেখা যাচ্ছে, মদ্যপ তরুণেরা পুলিশের জিপের দরজা জোর করে খুলছেন এবং কনস্টেবলকে গাড়ির ভেতরে ঢুকে মারধর করছেন।

সম্প্রতি বিশেষ করে পবিত্র রমজান মাস থেকে এখন পর্যন্ত মুসলিম সমাজের ওপরে ভারতের বিভিন্ন জায়গায় হামলা হয়েছে। কখনো ধর্মীয় সম্পত্তি, কখনো মাদ্রাসা বা অন্যান্য সংখ্যালঘু সমাজের স্কুল, কখনো তাদের ব্যবসা-বাণিজ্য থেকে সাধারণ মানুষের ওপরে হামলার ঘটনা প্রবলভাবে বেড়েছে। মুসলিম সম্প্রদায়ের কয়েকজনের মৃত্যুও হয়েছে।

তবে একজন পুলিশ কর্মীকে বেছে নিয়ে নির্দিষ্টভাবে হামলার ঘটনা সাম্প্রতিক সময়ে সম্ভবত এই প্রথম ঘটল।

এই সম্পর্কিত আরো

দুই উপজেলার উন্নয়নে বিপ্লব ঘটাবো: এমরান চৌধুরী এমপি

মালয়েশিয়ায় বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল

ইরান দূতাবাসের শোক বইতে স্বাক্ষর করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল

অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি: জামায়াত আমির

উত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলে হারল বাংলাদেশ: নারী এশিয়ান কাপ

ইরানে যুদ্ধ শুরু করার ক্ষমতা আপনাকে কে দিয়েছে: ট্রাম্পকে আমিরাতের ধনকুবের

ইসরাইলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নে ক্ষেপণাস্ত্র হামলা

রাষ্ট্রায়ত্ত সব ব্যাংকের খেলাপি কমলেও বেড়েছে জনতার

ড্রোন দিয়েই অসম যুদ্ধে লড়ছে ইরান

স্বাধীনতা পদক পাচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল