শুক্রবার, ০৬ মার্চ ২০২৬
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
দুই উপজেলার উন্নয়নে বিপ্লব ঘটাবো: এমরান চৌধুরী এমপি মালয়েশিয়ায় বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ইরান দূতাবাসের শোক বইতে স্বাক্ষর করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি: জামায়াত আমির উত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলে হারল বাংলাদেশ: নারী এশিয়ান কাপ ইরানে যুদ্ধ শুরু করার ক্ষমতা আপনাকে কে দিয়েছে: ট্রাম্পকে আমিরাতের ধনকুবের ইসরাইলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নে ক্ষেপণাস্ত্র হামলা রাষ্ট্রায়ত্ত সব ব্যাংকের খেলাপি কমলেও বেড়েছে জনতার ড্রোন দিয়েই অসম যুদ্ধে লড়ছে ইরান স্বাধীনতা পদক পাচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
advertisement
আন্তর্জাতিক

কাশ্মীরে ১,৫০০ জনকে আটক করল ভারতীয় পুলিশ

ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরে পর্যটকদের ওপর ভয়াবহ সন্ত্রাসী হামলার পর তদন্তের অংশ হিসেবে অন্তত ১,৫০০ জনকে আটক করেছে ভারতীয় পুলিশ।

বৃহস্পতিবার আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ভারতীয় নিরাপত্তা বাহিনী হামলাকারীদের স্কেচ (কল্পচিত্র) প্রকাশ করেছে। 

তারা জানায়, হামলাকারীরা প্রায় ২০ মিনিট ধরে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে পর্যটকদের ওপর গুলি চালায়। হামলায় জড়িতরা ছিল কাশ্মীর রেজিস্ট্যান্স ফ্রন্টের (কেআরএফ) সদস্য। এই সংগঠনটি নিষিদ্ধ ঘোষিত লস্কর-ই-তৈয়বার একটি শাখা সংগঠন।


এর আগে, মঙ্গলবার হামলার ঘটনাটি ঘটে দক্ষিণ কাশ্মীরের পেহেলগাম অঞ্চলের বাইসারান নামক একটি দুর্গম প্রাকৃতিক সৌন্দর্য্যমণ্ডিত উপত্যকায়। সেখানে পর্যটকদের ওপর গুলি চালানো হয়।

ভারতীয় পুলিশ জানিয়েছে, এ হামলায় কমপক্ষে ২৬ জন পর্যটক নিহত হয়েছেন এবং ১০ জন আহত হয়েছেন। যাদের মধ্যে অন্তত দুজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার পর পুরো অঞ্চলে নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান শুরু করেছে। সম্ভাব্য জঙ্গি সংযোগ রয়েছে—সন্দেহে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে প্রায় দেড় হাজার মানুষকে আটক করা হয়েছে।

সর্বশেষ এই হামলা মূলত কাশ্মীরে নতুন করে সন্ত্রাসবাদ পরিস্থিতির ওপর আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করেছে। যেখানে দীর্ঘদিন ধরেই বিচ্ছিন্নতাবাদ ও সহিংসতা চলমান। 

এই সম্পর্কিত আরো

দুই উপজেলার উন্নয়নে বিপ্লব ঘটাবো: এমরান চৌধুরী এমপি

মালয়েশিয়ায় বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল

ইরান দূতাবাসের শোক বইতে স্বাক্ষর করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল

অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি: জামায়াত আমির

উত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলে হারল বাংলাদেশ: নারী এশিয়ান কাপ

ইরানে যুদ্ধ শুরু করার ক্ষমতা আপনাকে কে দিয়েছে: ট্রাম্পকে আমিরাতের ধনকুবের

ইসরাইলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নে ক্ষেপণাস্ত্র হামলা

রাষ্ট্রায়ত্ত সব ব্যাংকের খেলাপি কমলেও বেড়েছে জনতার

ড্রোন দিয়েই অসম যুদ্ধে লড়ছে ইরান

স্বাধীনতা পদক পাচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল