শুক্রবার, ০৬ মার্চ ২০২৬
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জাফলং জিরো পয়েন্টে কুদ্দুস বাহিনীর দাপট, জোরপূর্বক দোকান নির্মাণ সিলেটে স্বেচ্ছাসেবকদলের আহ্বায়কের নেতৃত্বে প্রবাসীর বাড়িতে হামলা, আহত ৩ সিলেটে পাথর কান্ডে চাঁদাবাজির অডিও ভাইরাল, বিক্ষোভে উত্তাল কোম্পানীগঞ্জ বিশ্বনাথে ছাত্র শিবিরের ইফতার মাহফিল সম্পন্ন “শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও আপনাদের প্রত্যাশা পূরণ করব”: বিশ্বনাথে এমপি তাহসিনা রুশদীর বিশ্বনাথে ডেফোডিল এসোসিয়েশন খাদ্য সামগ্রী বিতরণ করলেন এমপি তাহসিনা রুশদীর জৈন্তাপুরে ট্রাকচালকের ওপর হামলা ও চাঁদাবাজি, শ্রীঘরে ছাত্রদল নেতা সিএনজিতে প্রেমিকের বন্ধুদের হাতে ধর্ষণের শিকার কিশোরী, অতঃপর... স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান জামালগঞ্জে ইসলামী আন্দোলনের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
advertisement
আন্তর্জাতিক

পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ না করলে ইরানে সামরিক হামলা হবে: ট্রাম্প

ইরানকে আবারও হুমকি দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ইরান যেন পারমাণবিক অস্ত্রের যেকোনো প্রচেষ্টা ত্যাগ করে। অন্যথায় তাদের পারমাণবিক অবকাঠামোতে সম্ভাব্য সামরিক হামলার ঝুঁকি আছে।

সোমবার সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প দাবি করেন, ইরান ইচ্ছাকৃতভাবে যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক আলোচনার অগ্রগতি আটকে দিচ্ছে। ওমানে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তার মধ্যে বৈঠকের পর তিনি এ মন্তব্য করেন। উভয় পক্ষই শনিবারের আলোচনাকে ‘ইতিবাচক এবং ‘গঠনমূলক’ বলে বর্ণনা করেছে।

এর সাথে পরিচিত একটি সূত্রের মতে, সামনের সপ্তাহান্তে দ্বিতীয় দফা আলোচনার পরিকল্পনা আছে। তা রোমে হতে পারে। আলোচনার কেন্দ্রবিন্দুতে একটি সম্ভাব্য চুক্তির জন্য বিস্তৃত কাঠামো তৈরি করা হবে।

তবে ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, যে যেকোনো চুক্তিতে অবশ্যই ইরানকে সমস্ত পারমাণবিক অস্ত্রের উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে। ইরানকে পারমাণবিক অস্ত্রের ধারণা বাদ দিতে হবে। তাদের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না। তেহরানের পারমাণবিক স্থাপনাগুলিতে মার্কিন বিকল্পগুলির মধ্যে সামরিক হামলা অন্তর্ভুক্ত কিনা জানতে চাইলে ট্রাম্প উত্তর দেন, অবশ্যই আছে। তিনি আরও বলেন. ইরান পারমাণবিক অস্ত্র তৈরির ‘মোটামুটি কাছাকাছি’। তবে গুরুতর পরিণতি এড়াতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান ট্রাম্প। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের অধীনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা হয়। কিন্তু অগ্রগতি ছিল খুব কম। সর্বশেষ ২০১৫ সালের আন্তর্জাতিক পারমাণবিক চুক্তি তখনকার প্রেসিডেন্ট বারাক ওবামার মধ্যস্থতায় হয়। পরে ট্রাম্প তার প্রথম মেয়াদে তা প্রত্যাহার করে নেন।

এই সম্পর্কিত আরো

জাফলং জিরো পয়েন্টে কুদ্দুস বাহিনীর দাপট, জোরপূর্বক দোকান নির্মাণ

সিলেটে স্বেচ্ছাসেবকদলের আহ্বায়কের নেতৃত্বে প্রবাসীর বাড়িতে হামলা, আহত ৩

সিলেটে পাথর কান্ডে চাঁদাবাজির অডিও ভাইরাল, বিক্ষোভে উত্তাল কোম্পানীগঞ্জ

বিশ্বনাথে ছাত্র শিবিরের ইফতার মাহফিল সম্পন্ন

“শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও আপনাদের প্রত্যাশা পূরণ করব”: বিশ্বনাথে এমপি তাহসিনা রুশদীর

বিশ্বনাথে ডেফোডিল এসোসিয়েশন খাদ্য সামগ্রী বিতরণ করলেন এমপি তাহসিনা রুশদীর

জৈন্তাপুরে ট্রাকচালকের ওপর হামলা ও চাঁদাবাজি, শ্রীঘরে ছাত্রদল নেতা

সিএনজিতে প্রেমিকের বন্ধুদের হাতে ধর্ষণের শিকার কিশোরী, অতঃপর...

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান

জামালগঞ্জে ইসলামী আন্দোলনের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত