শুক্রবার, ০৬ মার্চ ২০২৬
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জাফলং জিরো পয়েন্টে কুদ্দুস বাহিনীর দাপট, জোরপূর্বক দোকান নির্মাণ সিলেটে স্বেচ্ছাসেবকদলের আহ্বায়কের নেতৃত্বে প্রবাসীর বাড়িতে হামলা, আহত ৩ সিলেটে পাথর কান্ডে চাঁদাবাজির অডিও ভাইরাল, বিক্ষোভে উত্তাল কোম্পানীগঞ্জ বিশ্বনাথে ছাত্র শিবিরের ইফতার মাহফিল সম্পন্ন “শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও আপনাদের প্রত্যাশা পূরণ করব”: বিশ্বনাথে এমপি তাহসিনা রুশদীর বিশ্বনাথে ডেফোডিল এসোসিয়েশন খাদ্য সামগ্রী বিতরণ করলেন এমপি তাহসিনা রুশদীর জৈন্তাপুরে ট্রাকচালকের ওপর হামলা ও চাঁদাবাজি, শ্রীঘরে ছাত্রদল নেতা সিএনজিতে প্রেমিকের বন্ধুদের হাতে ধর্ষণের শিকার কিশোরী, অতঃপর... স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান জামালগঞ্জে ইসলামী আন্দোলনের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
advertisement
আন্তর্জাতিক

গাজার রাফাহ শহরের দখল নিয়ে নিল ইসরায়েল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফাহ শহরের দখল নিয়েছে ইসরায়েল। দেশটি জানিয়েছে, গাজার দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ মোরাগ করিডোর ইসরায়েলি সেনাবাহিনী দখলে নিয়েছে। এর ফলে গাজা থেকে পুরো বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাফাহ।

শনিবার (১২ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানান, গাজার দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ মোরাগ করিডোর ইসরায়েলি সেনাবাহিনী দখলে নিয়েছে। এটির দখলের ফলে রাফাহ শহরকে গাজার বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হয়েছে পড়েছে। বর্তমানে এটিকে ‘ইসরায়েলি নিরাপত্তা অঞ্চল’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

এক বিবৃতিতে কাটজ হুঁশিয়ারি দিয়ে বলেন, এটাই হামাসকে উৎখাত এবং সব জিম্মি মুক্ত করার শেষ সুযোগ। তা না হলে যুদ্ধ পুরো গাজাজুড়ে বিস্তৃত হবে।


তিনি জানান, গাজার মাঝামাঝি থাকা আরেকটি কৌশলগত এলাকা নেতজারিম করিডোর, যা গাজাকে উত্তর ও দক্ষিণে ভাগ করে, সেটিও বিস্তৃত করা হবে। ইসরায়েল এই পথ থেকে যুদ্ধবিরতির সময় কিছুদিনের জন্য সরে গিয়েছিল, তবে ফের দখলে নিয়ে বর্তমানে তা ব্যবহার করছে।

কাটজ দাবি করেন, যেসব ফিলিস্তিনি গাজা ছেড়ে যেতে চান, তাদের জন্য ইচ্ছামতো পারাপারের ব্যবস্থা থাকবে। এ প্রসঙ্গে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফিলিস্তিনিদের গাজা থেকে উচ্ছেদের পরিকল্পনার কথাও পুনরায় উল্লেখ করেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া ইসরায়েলি আক্রমণে আহতের সংখ্যা ১ লাখ ১৫ হাজার ৮৭৫ জনে পৌঁছেছে। তাদের অধিকাংশ নারী ও শিশু। ইসরায়েলি বাধায় এসব মানুষ চিকিৎসাসেবা নিতেও হিমশিম খাচ্ছেন। এছাড়া এ হামলায় নিহত হয়েছেন আন্তত ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি। 

এই সম্পর্কিত আরো

জাফলং জিরো পয়েন্টে কুদ্দুস বাহিনীর দাপট, জোরপূর্বক দোকান নির্মাণ

সিলেটে স্বেচ্ছাসেবকদলের আহ্বায়কের নেতৃত্বে প্রবাসীর বাড়িতে হামলা, আহত ৩

সিলেটে পাথর কান্ডে চাঁদাবাজির অডিও ভাইরাল, বিক্ষোভে উত্তাল কোম্পানীগঞ্জ

বিশ্বনাথে ছাত্র শিবিরের ইফতার মাহফিল সম্পন্ন

“শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও আপনাদের প্রত্যাশা পূরণ করব”: বিশ্বনাথে এমপি তাহসিনা রুশদীর

বিশ্বনাথে ডেফোডিল এসোসিয়েশন খাদ্য সামগ্রী বিতরণ করলেন এমপি তাহসিনা রুশদীর

জৈন্তাপুরে ট্রাকচালকের ওপর হামলা ও চাঁদাবাজি, শ্রীঘরে ছাত্রদল নেতা

সিএনজিতে প্রেমিকের বন্ধুদের হাতে ধর্ষণের শিকার কিশোরী, অতঃপর...

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান

জামালগঞ্জে ইসলামী আন্দোলনের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত