ইসরাইলের হাইফা তেল শোধনাগারে ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, যার ফলে স্থাপনাটির কিছু কার্যক্রম আংশিকভাবে ব্যাহত হয়েছে। খবর আলজাজিরার।
শুক্রবার এক বিবৃতিতে ইসরাইলের অয়েল রিফাইনারিজ কোম্পানি জানায়, বৃহস্পতিবারের ওই হামলায় বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিশেষ করে একটি সার্ভিস সুবিধায় বিদ্যুৎ সরবরাহকারী ব্যবস্থায় আঘাত লাগে, যা একটি তৃতীয় পক্ষের মালিকানাধীন হলেও শোধনাগারের কার্যক্রমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তবে ক্ষয়ক্ষতি সত্ত্বেও শোধনাগারের অধিকাংশ উৎপাদন ইউনিট এখনো সচল রয়েছে বলে দাবি করেছে কোম্পানিটি। বন্ধ হয়ে যাওয়া কিছু ইউনিট ধীরে ধীরে পুনরায় চালু করা হচ্ছে বলেও জানানো হয়।
কর্তৃপক্ষের আশা, কয়েক দিনের মধ্যেই শোধনাগারের পূর্ণাঙ্গ কার্যক্রম পুনরায় শুরু করা সম্ভব হবে।