বুধবার, ১৮ মার্চ ২০২৬
বুধবার, ১৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
আন্তর্জাতিক

ইসরাইলের তেল আবিবে ইরানের ক্লাস্টার ক্ষেপণাস্ত্র হামলা

ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানিকে হত্যার জবাবে তেল আবিবে ক্লাস্টার ওয়ারহেডযুক্ত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। বুধবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এ তথ্য জানিয়েছে।

ইসরাইলও অভিযোগ করেছে, ইরান বারবার ক্লাস্টার ওয়ারহেড ব্যবহার করছে। এ ধরনের অস্ত্র মাঝ আকাশে বিস্ফোরিত হয়ে বহু ছোট বিস্ফোরকে ছড়িয়ে পড়ে, ফলে বিস্তৃত এলাকায় ক্ষয়ক্ষতি হয় এবং এগুলো প্রতিরোধ করা কঠিন হয়ে ওঠে।

গত রাতে জনবহুল তেল আবিবে এমন হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। এ নিয়ে চলমান সংঘাতে ইসরাইলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ১৪ জনে।

অন্যদিকে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

আইএইএর প্রধান রাফায়েল গ্রোসি পারমাণবিক ঝুঁকি এড়াতে সংঘাত সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।

ইসরাইল ও যুক্তরাষ্ট্র বলেছে, দুই সপ্তাহেরও বেশি আগে তারা ইরানের বিরুদ্ধে যে হামলা শুরু করেছে, তার লক্ষ্য ছিল দেশটিকে পারমাণবিক অস্ত্র কর্মসূচি থেকে বিরত রাখা। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন।

ইরান সরকার মঙ্গলবার নিশ্চিত করেছে, সাম্প্রতিক হামলায় আলী লারিজানি নিহত হয়েছেন। খামেনির মৃত্যুর পর তিনি ছিলেন নিহতদের মধ্যে সবচেয়ে জ্যেষ্ঠ ব্যক্তি।

এদিকে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে, সোমবার রাতে ইসরাইলি হামলায় লারিজানির ছেলে এবং তাঁর ডেপুটি আলিরেজা বায়াতও নিহত হয়েছেন।

সূত্র: রয়টার্স

এই সম্পর্কিত আরো